জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
ইউরোপীয় অটোমোবাইল নির্মাতাদের সংগঠন এসিইএ-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউ-এর গাড়ির বাজার ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ইউনিট। এর ফলে বাজারে ইভির অংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে পেট্রলচালিত গাড়িও বিক্রি হয়েছে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ইউনিট। তবে ইভির বিক্রি পেট্রল গাড়ির চেয়ে প্রায় ৬ হাজার ৬০০ ইউনিট বেশি হওয়ায় ইউরোপে প্রথমবারের মতো আট মাসের হিসাবে পেট্রল গাড়িকে ছাড়িয়ে গেছে বৈদ্যুতিক গাড়ি।
ইইউতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির সম্মিলিত বাজার অংশ গত বছরের ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২৯ শতাংশে নেমেছে। এ ধরনের গাড়ির বিক্রি কমেছে ১৮ দশমিক ৬ শতাংশ। তবে ৩৬ দশমিক ৬ শতাংশ বাজার অংশ নিয়ে এখনো সবচেয়ে বড় অংশ দখলে রেখেছে হাইব্রিড গাড়ি। পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিডের বাজার অংশও ৮ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হয়েছে।
জ্বালানি ব্যয় বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য এবং কঠোর পরিবেশগত বিধিনিষেধ—সব মিলিয়ে ইউরোপের গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে।

পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে