
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ গভর্নরেটে হুতিদের একটি ড্রোন ঠেকিয়ে দেওয়ার পরও সেটির ধ্বংসাবশেষ পড়ে অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসকারী একজন ইয়েমেনি বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
হুতিরা হামলা জোরদার করার পর চলতি মাসে সৌদি আরবে এটিই প্রথম ঘোষিত মৃত্যুর ঘটনা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর হামলা বাড়িয়েছে।
এদিকে বৃহস্পতিবার ইয়েমেনে হুতিরা দাবি করেছে, ‘সৌদি শত্রুর যুদ্ধবিমান তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে।’ হুতি সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইয়েমেনের আবস শহরে হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। পরে হুতিদের সমর্থক গণমাধ্যম জানায়, ‘সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।’ এখানে ‘ভাড়াটে যোদ্ধা’ বলতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে বোঝানো হয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে। একই সঙ্গে তায়েফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে দেশটি। বাহরাইনও বলেছে, ‘সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সন্ত্রাসী হামলা অব্যাহত রাখা এবং তায়েফ গভর্নরেটে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার’ ঘটনাকে তারা ‘দৃঢ়ভাবে নিন্দা’ করে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি ‘হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন।
সৌদি আরব দাবি করেছে, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন পাঠিয়েছিল। পরে সেটি প্রতিহত করে ধ্বংস করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা আরও বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সরাসরি টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি সৌদি আরবের এই দাবি প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ‘এটি একটি জঘন্য মিথ্যা।’ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে তার সংগঠন হামলা চালাবে, সৌদি আরবের এমন দাবিকে তিনি ‘বড় ধরনের প্রচারণা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘ইয়েমেনের মানুষের কাছে মক্কার পবিত্রতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের বিরুদ্ধে চালানো যুদ্ধের লক্ষ্য পূরণে ‘মিথ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার’ অভিযোগ তোলেন আল-হুতি।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসেফ মাওরি বলেন, ‘আল-হুতির ভাষণটি শুধু ইয়েমেনের মানুষের উদ্দেশে নয়, এটি বিশ্বের উদ্দেশেও দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছেন যে, সৌদিরা যে দাবি করছে, হুতিরা পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, সেটি তারা করেনি।’ ভাষণে আল-হুতি আরও বলেন, ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের এই দফা সৌদি আরবই শুরু করেছে এবং হুতি বাহিনী আত্মরক্ষামূলক অবস্থানে থেকে অভিযান চালাচ্ছে।
এদিকে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দাবি করেছেন, তায়িজ, মারিব, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বাইদা ও আল-দালেতে হুতি বাহিনী বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। ইয়েমেনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আল-আলিমি বলেন, লোহিত সাগর উপকূলে হুতিদের অর্জন করা অগ্রগতি সাময়িক। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

বোনকে হত্যার প্রতিশোধ নিতে তাঁর স্বামীকে হত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদে চিত্তারি হরিবাবু (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
১৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিনিয়োগ থাকা একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাকিস্তানের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির বিষয়ে আলোচনা করছে। চীনের ওপর ইসলামাবাদের নির্ভরতা কমানোর অংশ হিসেবে এই চুক্তি করার চেষ্টা চলছে।
৩৬ মিনিট আগে
দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ খোলা মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক। কয়েক দিন পর পচে যাওয়া মরদেহ উদ্ধারের সময় তার শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছিল।
১ ঘণ্টা আগে
ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
২ ঘণ্টা আগে