
ভারতের রাজস্থান রাজ্যের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ট্রেলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগুন ধরে গেলে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে যাচ্ছিল। উচ্চগতিতে চলার সময় বাসটি প্রথমে একটি ট্রেলারের (বড় আকারের ট্রাক) সঙ্গে ধাক্কা খায়। এরপর বাস ও ট্রেলার দুটিতেই আগুন ধরে যায়।
ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, দুটি যানবাহন ভয়াবহ আগুনে পুড়ছে। এ সময় যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাসের ওপরের বার্থে থাকা কয়েকজন যাত্রী ছিটকে নিচে পড়ে যান। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। অন্য দুজনের মৃত্যু হয় মাথায় গুরুতর আঘাতের কারণে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন। আহত ব্যক্তিদের সবাইকে চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। একই সঙ্গে বাসটির অতিরিক্ত গতিকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছান। এতে প্রাণহানি আরও বেড়েছে বলে তাঁদের দাবি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বাসটির সংরক্ষণ কক্ষ সিগারেটের প্যাকেটে ভর্তি ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ইরানের সঙ্গে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে ফেরার সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আপাতত সামরিক পথ নয়, কূটনৈতিক আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। একই সঙ্গে পারমাণবিক চুক্তি, হরমুজ প্রণালি ও সামরিক বিকল্প নিয়ে চলছে নতুন হিসাব-নিকাশ।
৩৬ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত বেইজিং সফরে ঘোষণা এসেছে, তিস্তা নদী উন্নয়নে বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের পরিকল্পনায় সমর্থন দেবে চীন। এই সিদ্ধান্ত ভারত ও দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর জন্য ওয়েকআপ কল বা সতর্কবার্তা হিসেবে কাজ করা উচিত।
১ ঘণ্টা আগে
গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও বসতি সম্প্রসারণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি মন্ত্রীরা যে পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন, এই সপ্তাহে তার বাস্তব রূপ দৃশ্যমান হতে শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে, ফিলিস্তিনি অঞ্চলগুলোত
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ দুই ভূমিকম্পে মৃত প্রায় ২ হাজার। ধ্বংসস্তূপের ছয় দিন পর জীবিত উদ্ধার তিন বছরের শিশু। খাবার, আশ্রয় ও চিকিৎসা-সংকটে বিপর্যস্ত লাখো মানুষ।
২ ঘণ্টা আগে