
যুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারত বা পাকিস্তান কোনো পক্ষই ওই কর্মকর্তার নাম জানায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দিল্লির পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে জানানো হয়েছে। তাঁকে একটি ডেমাশে (কূটনৈতিক নির্দেশ) দেওয়া হয়েছে। ওই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের ওই কর্মকর্তা ‘ভারতের মাটিতে নিজের পদমর্যাদার সঙ্গে বেমানান’ কার্যকলাপ চালাচ্ছিলেন। তাই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওই কর্মকর্তা কী কাজ করছিলেন—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
এর আগে, ভারতের পাঞ্জাব পুলিশ চলতি সপ্তাহের শুরুর দিকে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তারা ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করছিল। বহিষ্কৃত পাকিস্তানি কর্মকর্তা এই দু’জনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র।
এদিকে, গত ৭ মে থেকে ব্যাপক সেনা সমাবেশ ও সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চলছে দুই দেশের মধ্যেই। সীমান্তেও সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। এই প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার মালোরকোটলা পুলিশ একটি বিবৃতি দেয়। তারা জানায়, ধৃত দুজন ভারতীয় এক ‘পাকিস্তানি হ্যান্ডলারকে’ তথ্য দিচ্ছিল। এর বিনিময়ে অনলাইনের মাধ্যমে টাকা পাচ্ছিল।
পুলিশ আরও জানায়, তাদের সঙ্গে যুক্ত স্থানীয় অন্যান্য গুপ্তচরদেরও চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পাঞ্জাব পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই অভিযান সীমান্তপারে চলা গুপ্তচর জাল ভাঙতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত দিল্লির পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের বহিষ্কার করেছিল। হাইকমিশনে কর্মীর সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামানো হয়। পাকিস্তানও তখন একই কাজ করেছিল। তারা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে কূটনীতিকদের ফেরত পাঠিয়ে মিশন ছোট করেছিল।

ভারত–বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
৯ মিনিট আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন নারী ও মেয়েদের সুরক্ষা এবং সহিংসতাবিষয়ক প্রতিমন্ত্রী জেস ফিলিপস। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এই খবর দিয়েছে বিবিসি। পদত্যাগপত্রে জেস লিখেছেন—তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
৫ ঘণ্টা আগে