
হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
হরমুজের ভেতরে থাকা একটি সুনির্দিষ্ট নৌ-করিডরের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, জাহাজগুলো মূলত ‘সাউদার্ন হাইওয়ে’ রুট দিয়ে চলাচল করছে; যা সম্পূর্ণরূপে নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত।
এই রুটটি ছাড়াও জলপথে যাতায়াতের জন্য অন্যান্য বিকল্প এলাকা বা পথও উন্মুক্ত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিন্তু এই বিষয়ে তিনি পোস্টে আর কোনো বিস্তারিত তথ্য বা ব্যাখ্যা দেননি।
এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরপরই অবরুদ্ধ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ট্রাম্পের এই সর্বশেষ বার্তাটি ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও অবরোধের কাটিয়ে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের যাতায়াত ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এ বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি।

চীনে টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় তিন প্রদেশের জন্য এক কোটি ১৮ লাখ মার্কিন ডলার (আট কোটি ইউয়ান) বরাদ্দ করেছে দেশটির সরকার। চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়...
১ ঘণ্টা আগে
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাই-বাছাইয়ের পর এসব রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও মিছিলে চীনা অর্থায়নের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বিষয়টির তদন্ত করছে। যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে একটি ফিলিস্তিনপন্থী সংগঠন ও এর অর্থদাতাদের নিয়ে তদন্ত চলছে...
২ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সংঘাত কমানোর লক্ষ্যে গত জুনে হওয়া চুক্তির পর এটিই অন্যতম প্রাণঘাতী হামলা।
৩ ঘণ্টা আগে