
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এই হামলা চালানো হয়। তবে আইআরজিসি কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
আইআরজিসি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তারা আরও বলেছে, পরিস্থিতির যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
এর আগে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন আশঙ্কায় ইরানের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী।
ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।
এর আগে মঙ্গলবারও ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানে হামলা চালিয়েছে।
বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই হামলা চালানো হয়েছে ‘আত্মরক্ষা’ এবং ‘মার্কিন বাহিনীর সদস্যদের ইরানি হুমকির হাত থেকে রক্ষার’ জন্য।

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বন্দর আব্বাসে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রেও আঘাত হানে মার্কিন বাহিনী। শান্তি আলোচনা চললেও উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা বেড়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে (স্মরণ দিবস) উপলক্ষে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঁড়িয়ে থাকার একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু এই তথ্যকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। আজ বুধবার (২৭ মে) এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানি গণমাধ্যম...
১৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধ, অবরোধ ও ক্ষুধার মধ্যে এবারও ঈদুল আজহা পালন করতে যাচ্ছে ফিলিস্তিনিরা। এই ভূখণ্ডের বহু পরিবারের জীবন থেকে টানা তৃতীয় বছরের মতো উৎসবের আনন্দ হারিয়ে গেছে। নেই কোরবানির পশু, নেই নতুন পোশাক কিংবা হজে যাওয়ার সুযোগ।
২০ ঘণ্টা আগে