
কয়েক মাস ধরে একটি চলচ্চিত্র নিয়েই আলোচনায় মেতেছেন ইন্দোনেশিয়ার সিনেমাপ্রেমীরা। ‘নরমা’ নামের এই চলচ্চিত্রের গল্প এক সুখী দাম্পত্যের, যা ভেঙে যায় শাশুড়ির সঙ্গে স্বামীর গোপন পরকীয়ার ঘটনায়।
মেলোড্রামা পছন্দ করা দর্শকদের জন্য এমন কাহিনি বেশ আকর্ষণীয়। তবে নরমা ইন্দোনেশিয়াজুড়ে আলোচনার ঝড় তোলার মূল কারণ—এটি একটি ভাইরাল সত্য ঘটনাকে ভিত্তি করে তৈরি।
২০২২ সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেরাং শহরের বাসিন্দা নরমা রিসমা তাঁর স্বামী এবং মায়ের পরকীয়ার ঘটনা একটি টিকটক ভিডিওতে ফাঁস করেন। মুহূর্তেই সেটি লাখো মানুষের দৃষ্টি কাড়ে, খবরের শিরোনাম হয় এবং শেষমেশ নরমা রিসমাকে এনে দেয় একটি চলচ্চিত্র চুক্তি।
সেই চলচ্চিত্রই আজ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাড়া ফেলেছে।
এ বছরের মার্চে নরমা ইন্দোনেশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং গত আগস্টে নেটফ্লিক্সে আসে। দ্রুতই এটি শুধু ইন্দোনেশিয়ায় নয়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও সবচেয়ে বেশি দেখা ছবিগুলোর একটি হয়ে ওঠে; যেখানে প্রচুর মালয়-মুসলিম জনগোষ্ঠীর বসবাস।
ইন্দোনেশিয়ার চলচ্চিত্র নির্মাতারা উপলব্ধি করেছেন, ভাইরাল সোশ্যাল মিডিয়া কেলেঙ্কারি থেকে ছবি বানালে তা হিট হবেই।
এর আগে ২০২২ সালের ‘কেকেএন দি দেসা পেনারি’ ছিল ইন্দোনেশিয়ার সর্বাধিক আয়ের ছবি। ছয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে এটি নির্মিত। এর কাহিনি সোশ্যাল মিডিয়া এক্সের একটি জনপ্রিয় থ্রেড থেকে নেওয়া হয়েছিল। পরের বছর মুক্তি পাওয়া হরর সিনেমা ‘সেইউ দিনো’ একই এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি গল্প থেকে নির্মিত।
শুধু ভৌতিক গল্পই নয়, রোমাঞ্চকর সম্পর্কঘটিত কাহিনিও ইন্দোনেশিয়ায় সমান জনপ্রিয়। ২০২৪ সালের ছবি ‘ইপার আদালাহ মাউত’, যেখানে এক ব্যক্তি তাঁর শ্যালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, সেটিও টিকটকের এক ভাইরাল ভিডিও থেকে অনুপ্রাণিত।
২০২২ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘লায়ানগান পুতুস’, যেখানে স্বামীর পরকীয়া পরিবারকে ভেঙে দেয়—তার পেছনেও ছিল টিকটক অনুপ্রেরণা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমন বিষয়বস্তু ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। দেশটিতে ব্যভিচারের শাস্তি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ফৌজদারি আইনে বিয়ের বাইরে যৌন সম্পর্ক পুরোপুরি নিষিদ্ধ। দেশটির এক প্রদেশে এখনো বিয়ের আগে যৌন সম্পর্কের দায়ে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।
তবে এই ধর্মীয় রক্ষণশীল সংস্কৃতির মধ্যেই গোপন পারিবারিক কেলেঙ্কারি নিয়ে ইন্দোনেশিয়ানদের কৌতূহল তীব্র।
জাকার্তা আর্টস কাউন্সিল ফিল্ম কমিটির সদস্য এস এম গিটি তাম্বুনান বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘এ ধরনের সিনেমার মাধ্যমে মানুষ অন্যের সংসারের সমস্যায় উঁকি মারার সুযোগ পায়। আর রক্ষণশীল সংস্কৃতির কারণেই কৌতূহল আরও বেড়ে যায়।’

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট গঠিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা। স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোট কাজ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ ও প্রভাব মোকাবিলায়।
৫ ঘণ্টা আগে