
কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারতীয় সামরিক আগ্রাসন আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সোমবার (২৮ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গত সপ্তাহের ওই হামলায় ২৬ জন নিহত হন, যা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হয়। আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।’ ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে। তবে কেন তিনি হামলাকে অবশ্যম্ভাবী মনে করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
মন্ত্রি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কেবল ‘দেশের অস্তিত্বের ওপর সরাসরি কোনো হুমকি এলে’ ব্যবহার করা হবে।
কাশ্মীর হামলার ঘটনায় ভারত ব্যাপক তৎপরতা শুরু করেছে। দুজন হামলাকারীকে ইতিমধ্যেই পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছে ভারত। তবে পাকিস্তান এ হামলার কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে, সিন্ধু নদের বহু পুরোনো পানিচুক্তি স্থগিত করেছে। এ ছাড়া আটারি-ওয়াঘা সীমান্তচৌকি বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও হাইকমিশনে থাকা ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করেছে।
এ ছাড়া, সোমবার ভারত সরকার ‘উসকানিমূলক’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে পাকিস্তানের এক ডজনেরও বেশি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ ও শুনো নিউজের ইউটিউব চ্যানেল।

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
৩২ মিনিট আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২ ঘণ্টা আগে