ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়েছে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই হামলার পর ভারত পাকিস্তানকে দোষারোপ করে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। এই ডামাডোলের মধ্যেই পাকিস্তান ভূমি থেকে ভূমিকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান করাচি উপকূলের অদূরে নিজস্ব ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ সারফেস-টু-সারফেস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ভারতীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো এই বিজ্ঞপ্তি জারি করে। প্রায় একই সময়ে ভারতের শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের হামলায় জড়িত থাকার বিষয়ে ব্যবস্থা নিতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল।
সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবারের মধ্যে অনুষ্ঠিত হবে। ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগমে হামলায় ২৬ জন প্রাণ হারানোর পরেই পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই ঘোষণা দিল। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ভারতীয় শাখা রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
এই হামলার জবাবে ভারত গতকাল বুধবার পাকিস্তানের ‘সীমান্ত-সন্ত্রাসবাদের’ সমর্থনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করে। দেশটি জানিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখা হবে। আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।
নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিশেষ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকের সভাপতিত্ব করেন।
বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিকে পেহেলগামের সন্ত্রাসী হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এই হামলায় ২৫ জন ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হন। কমিটি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
১ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২ ঘণ্টা আগে