
যুক্তরাজ্য সরকার দেশটির নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো বড় ধরনের জাতীয় বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে। সরকারের নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দেওয়া শক্তির সঙ্গে আমাদের সরাসরি মোকাবিলা করতে হতে পারে।’
ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন কৌশলের অংশ হিসেবে ব্রিটিশ সরকার পরামর্শ দিয়েছে, পরিবারগুলো যেন একটি নির্দিষ্ট যন্ত্র কিনে রাখে, যার দাম মাত্র ৫ পাউন্ড। যন্ত্রটি হলো ব্যাটারিচালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও। বিদ্যুৎ বিভ্রাটের সময় এই রেডিওগুলোর জরুরি বার্তা শুনে তথ্য জানার একমাত্র উপায় হতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাওয়ার কাটের সময় আপডেট পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা হ্যান্ডআপ রেডিও গুরুত্বপূর্ণ হতে পারে। গাড়ির রেডিও ব্যবহার করাও সম্ভব। তবে চরম প্রতিকূলতার সময় ঘরের ভেতর থাকাই নিরাপদ।’
যুক্তরাজ্যের ‘প্রিপেয়ার’ ওয়েবসাইটে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত টর্চ, মোবাইল চার্জার হিসেবে ব্যবহারের জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত পানি, টিনজাত খাদ্য এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে।
সরকার বলেছে, ‘যদি কয়েক দিনের জন্য বিদ্যুৎ বা পানির সরবরাহ বন্ধ থাকে, কিংবা আপনাকে বাসায় থাকতে বা বাসা ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়, সে সময় আপনার পরিবারের কোন কোন জিনিসপত্র দরকার হতে পারে, তা আগেই ভাবা উচিত।’
বিশেষ পরিস্থিতিতে দ্রুত বাসা ছাড়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে সহজে বহনযোগ্য একটি ব্যাগ প্রস্তুত করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সরকারের এসব প্রস্তুতির লক্ষ্য—জাতীয় প্রতিকূলতার সময় মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বরং নিরাপদ ও সচেতন থাকেন।
আরও খবর পড়ুন:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
৩১ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
২ ঘণ্টা আগে