
টোকিও থেকে নিউইয়র্ক, লন্ডন থেকে সিউল—বিশ্বের বড় বড় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের চোখ এখন জাপানের দিকে। কারণ, চার দশকের ইতিহাসে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার (ইয়েন) মান এখন সবচেয়ে কম। এক ডলারের জন্য এখন গুনতে হচ্ছে রেকর্ড ১৬২ দশমিক ৫০ ইয়েন।
টোকিওর নীতিনির্ধারকেরা মুখে বাজার নিয়ন্ত্রণের কথা বললেও তাঁদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ, এর আগে গত এপ্রিল ও মে মাসে বাজার ধরে রাখতে তাঁরা প্রায় ১২ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭৪ বিলিয়ন ডলার) খরচ করেও কোনো স্থায়ী সমাধান পাননি।
বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দীর্ঘদিন ধরে ইয়েনের মান কমলেও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার সুদহারের বিশাল ব্যবধান জাপানি মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ইয়েনের মূল্য এতটাই কমে গেছে যে, ৪০ বছরের ইতিহাসে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য এখন সবচেয়ে কম।
বাজার বিশ্লেষকদের মতে, ইয়েনকে শক্তিশালী করতে জাপান আবারও বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের হস্তক্ষেপ করতে পারে। গত মাসেই দেশটি ৭০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। কিন্তু তাতেও কিছু হয়নি। বরং চলতি সপ্তাহের শুরু থেকেই ইয়েন আরও দুর্বল হতে থাকে। অবশ্য গত সোমবার কিছুটা ঘুরে দাঁড়ায় জাপানি মুদ্রা, প্রতি ডলারের বিপরীতে গুনতে হচ্ছিল ১৬১ দশমিক ৯৩ ইয়েন। যা ছিল ১৯৯৬ সালের পর সর্বনিম্ন দরের কাছাকাছি। কিন্তু তারপর আবারও নিচের দিকে ছুটতে শুরু করেছে বিশ্বের পঞ্চম শীর্ষ অর্থনীতির এই মুদ্রা। গতকাল মঙ্গলবার আরও দুর্বল হয় ইয়েন, ডলারের বিপরীতে এর বিনিময় হার দাঁড়ায় ১৬২ দশমিক ৫০-এ। এটি গত চার দশকের ইতিহাসে ইয়েনের সর্বনিম্ন মূল্য।
এদিকে ইয়েনের এমন দুর্বল অবস্থান বেশ সংকটময় পরিস্থিতিতে ফেলেছে জাপানকে। দেশটিতে এক ধাক্কায় আমদানি খরচ বেড়েছে বহুগুণ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েন আরও দুর্বল হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার। ইয়েনের এই ধারাবাহিক দরপতন রুখতে এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে যেকোনো কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা। বাজার বিশ্লেষকেরা অর্থমন্ত্রীর মন্তব্যে ইয়েনকে শক্তিশালী করতে জাপান আবারও বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের হস্তক্ষেপ করতে পারে বলে আভাস পাচ্ছেন।
অবশ্য ইয়েনের দাম কমলেও জাপানের অভ্যন্তরীণ প্রযুক্তি খাত কিন্তু চাঙা। শক্তিশালী টেক চাহিদার কারণে নিক্কিই সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। বড় বড় উৎপাদনকারীর আত্মবিশ্বাস এখন গত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে দশটি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ—কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশটি এখন বিশ্ব জুড়ে আলোচনায়।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এতে উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
১ ঘণ্টা আগে
পশ্চিমা নিষেধাজ্ঞা, দুর্নীতিসহ নানা কারণে ভেনেজুয়েলা বহু বছর ধরেই অর্থনৈতিক সংকটে ধুঁকছে। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। কিন্তু ভূমিকম্পের পর উদ্ধারকাজে প্রভাব পড়েছে অর্থনৈতিক সংকটের। জ্বালানি সংকটের কারণে উদ্ধারকারী যানবাহনগুলোকে পুরোদমে কাজে লাগানো যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৭ ঘণ্টা আগে