
পশ্চিমা নিষেধাজ্ঞা, দুর্নীতিসহ নানা কারণে ভেনেজুয়েলা বহু বছর ধরেই অর্থনৈতিক সংকটে ধুঁকছে। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। কিন্তু ভূমিকম্পের পর উদ্ধারকাজে প্রভাব পড়েছে অর্থনৈতিক সংকটের। জ্বালানি সংকটের কারণে উদ্ধারকারী যানবাহনগুলোকে পুরোদমে কাজে লাগানো যাচ্ছে না।
এদিকে সময় যত গড়াচ্ছে, ততই ভূমিকম্পে নিখোঁজদের নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্ধারকাজে নেমে পড়েছেন।
ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেলের মজুত রয়েছে। কিন্তু অর্থনৈতিক দুর্দশার কারণে সেই তেল উত্তোলন করতে পারছে না দেশটি। সিএনএনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, লা গুয়াইরা অঙ্গরাজ্যের লা গুইয়ারা শহরের বাসিন্দারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখন আপনজনদের খুঁজছেন হন্যে হয়ে। এ সময় পাশে একটি সরকারি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) অচল হয়ে দাঁড়িয়ে ছিল।
সিএনএনের সাংবাদিক অচল এক্সকাভেটরের চালককে জিজ্ঞেস করছিলেন, তিনি কেন উদ্ধারকাজে অংশ নিচ্ছেন না। জবাবে চালক বলেছেন, এক্সকাভেটরে জ্বালানি নেই।
এদিকে লা গুয়াইরার আর্দ্র বাতাসে এখন লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এখন ধসে পড়া বহুতল ভবনগুলো ভাঙার চেষ্টা করছে। প্রকৌশলী হ্যাসেল মেন্ডোজা সিএনএনকে বলেন, তাঁর মা, বোন, ভগ্নিপতি এবং ভাগনে একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। গত দুই রাত ধরে মেন্ডোজা মাটিতেই ঘুমাচ্ছেন। তিনি জানান, সঠিক সরঞ্জাম ছাড়া তল্লাশি চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কোনো ড্রিল মেশিন নেই, কোনো সেন্সর নেই।
পরামর্শক প্রতিষ্ঠান ‘ডাটা স্ট্র্যাটেজিয়া’র পরিচালক এবং রাজনৈতিক বিশ্লেষক কারমেন বিয়াত্রিজ ফার্নান্দেজ বলেন, ‘মানুষ ক্ষুব্ধ। আমরা যা দেখছি তা অন্য একটি ট্র্যাজেডিরই প্রতিফলন। সেটি হলো রাষ্ট্রের সব সক্ষমতাকে কেবল দমনপীড়ন ও প্রোপাগান্ডার (অপপ্রচার) পেছনে ব্যয় করা হয়েছে। মৌলিক চাহিদা মেটানোর মতো একটি রাষ্ট্রের ন্যূনতম ক্ষমতাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে।’

যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
১ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৪ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৬ ঘণ্টা আগে