
ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় একটি মন্দিরের ছাদ ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ পুণ্যার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভানি জেলার যশওয়াড়ি গ্রামের একটি মন্দিরে নতুন করে নির্মাণকাজ চলছিল। আজ বিকেলে হঠাৎ মন্দিরের গর্ভগৃহের সামনের অংশের, অর্থাৎ সভামণ্ডপের ছাদের স্ল্যাবটি ধসে পড়ে। ছাদ ধসে পড়ার পর সেখানে উপস্থিত বহু পুণ্যার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের একাধিক টিম দুর্ঘটনার পরপরই দ্রুত সেখানে পৌঁছায়। ইতিমধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের বের করে আনতে প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বেলা সাড়ে ৩টা নাগাদ মন্দিরের সভামণ্ডপের ছাদের স্ল্যাবটি ধসে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসন তাদের দল পাঠিয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে।
ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পারভানি জেলা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন...
১ ঘণ্টা আগে
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগিরই সুইজারল্যান্ডে যেতে...
৩ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
৪ ঘণ্টা আগে