
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, একটি বেসরকারি ব্যাংকে থাকা দলটির তিনটি অ্যাকাউন্ট ‘ডেবিট ফ্রিজ’-এর আওতায় আনা হয়েছে। এর অর্থ হলো, এই অ্যাকাউন্টগুলো থেকে কোনো ধরনের টাকা তোলা বা বাইরের কোনো লেনদেন করা যাবে না, তবে অ্যাকাউন্টে নতুন করে টাকা জমা বা ক্রেডিট হওয়া অব্যাহত থাকবে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারী ১০ জন বিধায়ক বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের এবং অ্যাকাউন্টগুলো নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানান।
অভিযোগকারী বিধায়কেরা অ্যাকাউন্টে জমা হওয়া বিশাল অঙ্কের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর লেনদেন নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আবেদন করেছেন।
দায়ের করা অভিযোগের একটি কপি থেকে জানা যায়, তাঁরা তদন্তকারীদের খতিয়ে দেখতে বলেছেন যে এই তহবিলগুলো বৈধ উৎস থেকে এসেছে, নাকি বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড যেমন—কাট-মানি সংগ্রহ, সরকারি তহবিলের অপব্যবহার বা কোনো কেলেঙ্কারি ও স্ক্যামের লভ্যাংশ থেকে এসেছে।
অভিযোগে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে আমার নজরে এসেছে যে, ক্ষমতার অপব্যবহার, অসদুপায় এবং সন্দেহজনক অবৈধ অর্থ সংগ্রহের মাধ্যমে অর্জিত কিছু তহবিল এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে স্থানান্তর ও জমা করা হয়ে থাকতে পারে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত এক সিনিয়র বিধায়ক পিটিআইকে জানিয়েছেন, তাঁরা পুলিশের এই পদক্ষেপের কথা শুনেছেন তবে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি।
মজার বিষয় হলো, কয়েক দিন আগেই সিনিয়র টিএমসি নেতা অরূপ বিশ্বাস ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি লিখে অ্যাকাউন্টগুলোর সুরক্ষা ও লেনদেন স্থগিতের অনুরোধ করেছিলেন। তাঁর যুক্তি ছিল, দলের নেতৃত্ব সংকট বা অভ্যন্তরীণ বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ৫০০ কোটি টাকারও বেশি মূল্যের এই আমানতগুলো যেন কেউ পরিচালনা করতে না পারে। তবে অরূপ বিশ্বাস যেখানে অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ফ্রিজ চেয়েছিলেন, সেখানে বিদ্রোহী বিধায়কেরা এখন একে পুরোপুরি অপরাধমূলক বা ক্রাইম ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে এসেছেন।
অন্যদিকে, মমতা-অনুগামী বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন, অরূপ বিশ্বাস এখন আর দলের কোষাধ্যক্ষ নন এবং আর্থিক বিষয়ে দলের হয়ে কথা বলার কোনো অধিকার তাঁর নেই। ঘোষের বক্তব্য অনুযায়ী, গত ৫ জুনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে শুভাশীষ চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ করা হয়েছে এবং তখন থেকে তিনিই দায়িত্ব পালন করছেন।
তিনটি অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হওয়ার পর তৃণমূলের ভেতরের এই আর্থিক বিরোধ কেবল নিয়ন্ত্রণের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি পুলিশি অভিযোগ ও ফান্ডের বৈধতা নিয়ে এক বিশাল প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৮ ঘণ্টা আগে