
মহারাষ্ট্রের রাজনীতিতে বোমা ফাটিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত। রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিবালের পডকাস্ট ‘দিল সে’-তে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাওয়াত দাবি করেছেন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ যখন আইনি জটিলতায় ফেঁসেছিলেন, তখন নরেন্দ্র মোদীর অনুরোধে শারদ পাওয়ারই তাঁকে সাহায্য করেছিলেন।
সঞ্জয় রাওয়াত জানিয়েছেন, সেই সময়ে নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং শারদ পাওয়ার কেন্দ্রে ইউপিএ সরকারের কৃষিমন্ত্রী। অমিত শাহের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছিল। রাওয়াতের দাবি অনুযায়ী, সেই দলের প্রায় সব কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করা গেলেও মহারাষ্ট্র ক্যাডারের একজন অফিসার কিছুতেই বশ মানছিলেন না।
রাওয়াত বলেন, ‘সেই সময়ে মোদীজি বারবার শারদ পাওয়ারকে অনুরোধ করেছিলেন ওই অফিসারের সাথে কথা বলতে। পাওয়ার সাহেব যখন জানতে চান কার জন্য এই তদবির, মোদীজি উত্তর দিয়েছিলেন অমিত শাহের জন্য। পাওয়ার সাহেব জিজ্ঞেস করেছিলেন—সে কে? মোদীজি তখন বলেছিলেন, অমিত শাহ তাঁর এক বিশেষ এবং অত্যন্ত দরকারি লোক।’
সঞ্জয় রাওয়াতের দাবি অনুযায়ী, মোদীর ব্যক্তিগত অনুরোধে শারদ পাওয়ার সেই মহারাষ্ট্র ক্যাডারের অফিসারকে ফোনকল করেন এবং অমিত শাহকে সাহায্য করার নির্দেশ দেন। পাওয়ারের কথা মেনেই সেই অফিসার শাহকে আইনি ছাড় পেতে সাহায্য করেছিলেন।
পুরোনো এই ঘটনার স্মৃতিচারণ করে সঞ্জয় রাওয়াত বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এত সাহায্য করার পরেও যখন বিজেপি পাওয়ার সাহেবের নিজের দল এনসিপি-কে ভেঙে দিল, তখন আমার খুব কষ্ট হয়। যে মানুষটি বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাঁর সাথেই এই আচরণ করা হলো!’
সঞ্জয় রাওয়াতের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে শারদ পাওয়ার ও নরেন্দ্র মোদীর সেই সময়ের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ এবং বর্তমান রাজনৈতিক বৈরিতার তুলনা টেনে বিজেপি ও এনসিপি-র (শারদ পাওয়ার গোষ্ঠী) মধ্যে বাকযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিজেপি বা অমিত শাহের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এবং পরমাণু ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার জন্য কাঠামো নির্ধারণে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছে হোয়াইট হাউস। এই বিষয়ে অবগত যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এবং আরও দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কেবল ‘ন্যায়সংগত ও সমন্বিত চুক্তি’ই গ্রহণ করবে ইরান। আজ বুধবার এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই প্রক্রিয়ায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে।
৩ ঘণ্টা আগে
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার লক্ষ্যে শুরু করা বিতর্কিত নৌ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আজ বুধবার ইরান জানিয়েছে, তারা একটি ‘ন্যায়সংগত’ শান্তিচুক্তিই গ্রহণ করবে।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই কলকাতার প্রাণকেন্দ্র তথা হেরিটেজ তকমা পাওয়া নিউ মার্কেট (হগ মার্কেট) এলাকায় নজিরবিহীন ‘বুলডোজার হামলা’র ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে একদল লোক বুলডোজার নিয়ে চড়াও হয়ে একটি মাংসের দোকান এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের একটি কার্যালয় গুঁড়িয়
৫ ঘণ্টা আগে