
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এখন আনন্দের জোয়ার বিজেপি শিবিরে। নির্বাচনের প্রাথমিক ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, রাজ্যে বিজেপির জয় কার্যত নিশ্চিত। এই বিপুল জয় ও সাফল্যের মুহূর্তটি উদ্যাপন করতে নয়া দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একেবারে ‘বাঙালি বাবু’ সেজে জনগণের সামনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’
নির্বাচনী সাফল্যের এই ঐতিহাসিক দিনে মোদীর সাজে ছিল স্পষ্ট বাঙালিয়ানা। পরনে সাদা পাঞ্জাবি, তার সঙ্গে ধাক্কাপাড়ের কোরা ধুতি এবং গলায় শোভা পাচ্ছে গেরুয়া উত্তরীয়।
মোদী বরাবরই নিজের সাজপোশাক নিয়ে অত্যন্ত সচেতন। অতীতে কলকাতার নির্বাচনী প্রচারে এসে পাঞ্জাবির সঙ্গে শাল জড়ানো নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। সেসময় গরমে শাল পরা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও মোদী সেসব তোয়াক্কা করেননি। তিনি বরাবরই নিজের পছন্দ ও পরিস্থিতি অনুযায়ী পোশাক নির্বাচনকে গুরুত্ব দেন। ভারতের যে প্রান্তেই তিনি যান, স্থানীয় বেশভূষায় সেজে বারবার জনগণকে চমকে দেওয়া তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য।
বিজেপির এই বিশাল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী। তিনি আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর দল ২০০-র বেশি আসনে জয়ী হবে। এখন সেই জয়ের পথ প্রায় নিশ্চিত। নির্বাচনের ফলাফলকে তিনি বিজেপির ‘সুশাসনের রাজনীতির জয়’ হিসেবে অভিহিত করেছেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এখন পর্যন্ত মোট ২০৮টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে দলটি ১৪৫টি আসনে জয়ী হয়েছে এবং ৬৩টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে তারা ৫১টি আসনে জয়ী হয়েছে এবং ২৮টি আসনে এগিয়ে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ-এর একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট একটি ড্রোন হামলার পর ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে আগুনের সূত্রপাত হয়।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার জাদুকরী সংখ্যা অনায়াসে অতিক্রম করেছে। দলটি এখন পর্যন্ত ১৯৯টি আসনে জয়ী হয়েছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং-এর নিয়ন্ত্রণকারী পরিবারটি ইতিহাসের অন্যতম বৃহৎ উত্তরাধিকার কর পরিশোধ সম্পন্ন করেছে। প্রায় ১২ ট্রিলিয়ন ওন (প্রায় ৮ বিলিয়ন ডলার) পরিমাণ এই কর পরিশোধ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার কর নিষ্পত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে