
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১ হাজার ৪৬৮ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে অনেকেই বিদেশি পর্যটক। ভারতীয় নাগরিকরাই নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় অংশ। নেপালের নতুন পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশটির ১৭৮ জন নাগরিক এখনো নিখোঁজ। আরও ১১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে হিমালয়ে ট্রেকিং করতে যাওয়া বিদেশি পর্যটক এবং তিব্বতের পবিত্র তুষারঢাকা কৈলাস পর্বতে যাওয়া বহু হিন্দু তীর্থযাত্রীও রয়েছেন।
নেপালে বন্যার পরিস্থিতির মধ্যে উজানে আরও একটি বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। নেপাল-চীন সীমান্তের তিব্বত অঞ্চলে চীন ‘লেভেল-৪’ দুর্যোগ সতর্কতা জারি করেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবারের ভূমিধসের পর দুটি নদীর মিলনস্থলে একটি প্রাকৃতিক জলাধার বা ‘ব্যারিয়ার লেক’ তৈরি হয়েছে। অতিরিক্ত পানির চাপে এই জলাধার ভেঙে গেলে নিচের দিকে থাকা বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয়ের মতে, ছোটচেন খোলা ও পেরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে এই জলাধার তৈরি হয়েছে। দুটি নদীরই উৎস তিব্বতে এবং পরে এগুলো নেপালে প্রবেশ করে ভোতে কোশি নদী ব্যবস্থার অংশ হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই প্রাকৃতিক জলাধারে আনুমানিক ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। ওই অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকায় জলাধারে পানির প্রবাহ প্রায় ৩০ লাখ ঘনমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে জলাধারটি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
জলাধারটি ভেঙে গেলে ভয়াবহ পানির স্রোত নিচের দিকে নেমে যেতে পারে। এতে চীন-নেপাল সীমান্তের গিরং বন্দরসহ নিচু এলাকার আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চীনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় মোট চারটি সতর্কতা স্তর রয়েছে। এর মধ্যে লেভেল-১ সর্বোচ্চ এবং লেভেল-৪ সর্বনিম্ন সতর্কতা স্তর।
নেপাল-চীন সীমান্তের পাহাড়ি এলাকায় এই সপ্তাহে হিমবাহ ধসের পর ভয়াবহ পানি ও কাদার স্রোত কয়েকতলা ভবনের সমান উচ্চতায় নেমে আসে। এতে বহু জনবসতি তলিয়ে যায়। দুর্যোগের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি দ্রুত এগিয়ে আসার আগে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন। পরে প্রবল স্রোত তাদের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা গ্রাস করে নেয়। অনেক ভবন ও সেতু পানির তোড়ে ভেসে গেছে।

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধসে অন্তত ৩৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দুই দেশের সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
১০ মিনিট আগে
অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে আসতে পারেনি বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এস-৪০০-এর অবস্থান...
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ–এর পরিচালক জন র্যাটক্লিফ গোপনে মস্কো সফর করেছেন। রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও অর্থনীতির অবস্থা আরও খারাপ হওয়ার আগেই ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যেতে মস্কোকে রাজি করানোই ছিল তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বলে...
১ ঘণ্টা আগে
নেপালের পার্বত্য এলাকায় বড় একটি ব্যারিয়ার লেক বা নদীর স্বাভাবিক প্রভাহ বাধাগ্রস্ত হয়ে একটি হ্রদ তৈরি হয়েছে। হ্রদটি ইতিমধ্যে উপচে পড়ছে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ। আগামী কয়েক দিনে আরও পানি হ্রদটিতে প্রবেশ করার কারণে এটির ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে