
ককরোচ জনতা পার্টি (সিজেপি) সংশ্লিষ্ট চলমান ছাত্র আন্দোলনে পুনরায় অংশগ্রহণ ঠেকাতে মুম্বাইজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্যভিত্তিক সরাসরি যোগাযোগের কৌশল গ্রহণ করেছে। ডিজিটাল নজরদারি, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে সতর্ক করা এবং বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ নিরুৎসাহিত করার চেষ্টা চলছে।
মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর স্থানীয় পর্যায়ে এই নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যেসব বিক্ষোভকারীর নাম আগে থেকেই প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) রয়েছে অথবা যাদের পূর্বে আইনি নোটিশ দেওয়া হয়েছে, তারা জানিয়েছেন যে স্থানীয় থানাগুলো থেকে তাদের সরাসরি ফোন করা হচ্ছে এবং বার্তা পাঠানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও যাচাইকৃত স্ক্রিনশট অনুযায়ী, কয়েকটি ক্ষেত্রে থানার জ্যেষ্ঠ কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে অবস্থান করতে এবং তা নিশ্চিত করার জন্য নিয়মিত হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন শেয়ার করতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ধারা ৩৫(৩)-এর আওতায় ভোরবেলায় মেসেজিং অ্যাপের মাধ্যমে ডিজিটালি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এসব নোটিশে পূর্ববর্তী সমাবেশগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।
ডিজিটাল যোগাযোগের পাশাপাশি, মুম্বাইয়ের উপশহর এবং আশপাশের পৌর এলাকায় ছাত্র বিক্ষোভকারীদের বাড়িতে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। কর্মকর্তারা পরিবারের সদস্যদের চলমান তদন্তের বিষয়ে অবহিত করেছেন এবং ভবিষ্যতে জনসমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে, প্রধান মেট্রো ও রেলস্টেশনের প্রবেশপথে মোতায়েন পুলিশ সদস্যরা সমাবেশস্থলের দিকে যাত্রা করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া, পূর্বে আটক হওয়া ব্যক্তিদের তথ্য ও নথি বিভিন্ন থানায় বিতরণ করা হয়েছে, যাতে সড়কপথে তল্লাশির সময় তাদের দ্রুত শনাক্ত করা যায়।
পুলিশ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য, এসব পদক্ষেপের উদ্দেশ্য তরুণদের এমন পরিস্থিতি থেকে বিরত রাখা, যাতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি রেকর্ড তৈরি হয়। তাদের মতে, এমন রেকর্ড ভবিষ্যতে পাসপোর্ট প্রক্রিয়াকরণ, উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে বিক্ষোভকারীদের পক্ষে কাজ করা আইনজীবী এবং আইনি অধিকারবিষয়ক সংগঠনগুলোর দাবি, ইলেকট্রনিক অবস্থান পর্যবেক্ষণ, মেসেজিং গ্রুপ পরীক্ষা এবং বাড়িতে গিয়ে নজরদারি করা প্রচলিত প্রতিরোধমূলক ব্যবস্থার সীমা অতিক্রম করেছে। তাদের মতে, এসব পদক্ষেপ ব্যক্তিগত গোপনীয়তা এবং সংবিধানপ্রদত্ত স্বাধীনভাবে চলাচলের অধিকারের ক্ষেত্রে গুরুতর আইনি প্রশ্ন উত্থাপন করছে।
দিল্লিতে সিজেপি-নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ চলছে। পরীক্ষায় অনিয়ম এবং দিল্লিতে সিজেপি সমর্থকদের বিরুদ্ধে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বুধবার টানা তৃতীয় দিনের মতো রাজনৈতিক দল, অধিকারকর্মী এবং শিক্ষার্থীরা মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেন।
এদিকে, দিল্লিতে সিজেপি সমর্থকেরা বৃহস্পতিবারও জন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। তাদের দাবির মধ্যে রয়েছে, নিট-ইউজি ২০২৬-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভিযোগ ওঠা অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এক দিন আগেই ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। এ নিয়ে একটি চুক্তিও অনুমোদন করেছেন তিনি। তবে আজ সেই চুক্তি কার্যকর করতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প...
২১ মিনিট আগে
বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা বলছেন—‘আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেব।’ এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই কংগ্রেসের এক্স হ্যান্ডলে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়...
১ ঘণ্টা আগে
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে ইলন মাস্কের স্পেসএক্স, জেফ বেজোসের ব্লু অরিজিনসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ দূষণ ছড়িয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
১ ঘণ্টা আগে
ভারতে চলমান ককরোচদের আন্দোলনের সবচেয়ে আলোচিত নাম এখন রিয়া আহির। গতকাল বুধবার মুম্বাইয়ে একটি পুলিশ ভ্যান আটকে দাঁড়াতে দেখা যায় ২৭ বছর বয়সী এই তরুণীকে। ভ্যানটিতে একদল শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। এঁরা সবাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে পরীক্ষায়...
২ ঘণ্টা আগে