
ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে বিকল অবস্থায় পড়ে থাকা রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি অবশেষে হ্যাঙ্গারে টেনে নেওয়া হয়েছে। এই পুরোটা সময় ব্রিটিশ প্রকৌশলীরা জেটটির ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রকৌশলীরা বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহনে দেশে ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। ইতিমধ্যে ২৫ সদস্যের আরও একটি প্রকৌশলী দল এয়ারবাস এ-৪০০এম অ্যাটলাস বিমান নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।
ধারণা করা হচ্ছে, সি-১৭ গ্লোবমাস্টারে করেই রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি যুক্তরাজ্যে ফেরত পাঠানো হবে। তবে প্রকৌশলীরা আগে পরীক্ষা করে দেখবেন, জেটটি স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব কি না, না হলে এটি পুরোপুরি খুলে কার্গো বিমানের ভেতরে ভরে দেশে ফেরত নিতে হবে।
১১০ মিলিয়ন ডলারের (প্রায় ৮০০ কোটি টাকা) এই এফ-৩৫বি ফাইটার জেটটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো একটি এফ-৩৫ বিমানের উইং বা ডানা অপসারণ করে কার্গো বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল। সে সময় ফ্লোরিডার এগলিন বিমানঘাঁটি থেকে একটি এফ-৩৫ লাইটনিং-২ জেটকে সি-১৭ গ্লোবমাস্টার দিয়ে উড়িয়ে উটাহর হিল বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ডলার।
সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, উন্নত প্রযুক্তির এই স্টিলথ ফাইটার জেটটি যদি খুলে পরিবহন করা হয় তবে, ব্রিটিশ সামরিক বাহিনীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি পদক্ষেপ নথিভুক্ত এবং যাচাই করা হবে, ডেটা ফাঁসের ঝুঁকি কমাতে প্রতিটি স্ক্রুতেও নিরাপত্তা কোড রাখতে হবে। স্টিলথ প্রযুক্তির কোনো বিমান থেকে যেকোনো তথ্য চুরি হলে যুদ্ধের গোপনীয়তা ফাঁস হতে পারে, যা কূটনৈতিক ও সামরিক পরিণতি ডেকে আনতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে উদ্গ্রীব, কিন্তু শর্তগুলো ‘মনঃপূত’ না হওয়ায় তিনি তাতে রাজি হননি। ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাগচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি এবং এমনকি আমরা আলোচনার প্রস্তাবও দিইনি।’
৬ মিনিট আগে
তিনি কোনো সুনির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জানান, ইতিমধ্যে বেশ কিছু দেশ নিরাপদ যাতায়াতের বিষয়ে আলোচনার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু অবকাঠামোর ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরমাণু স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপের নিচে।
১৮ মিনিট আগে
পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশে এফ-৩৫ স্টিলথ ফাইটার এবং টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তায় এই যুদ্ধবিমানগুলো বর্তমানে ওই অঞ্চলে নিয়মিত টহল দিচ্ছে।
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থ লগ্নিকারী ও যৌন অপরাধী হিসেবে পরিচিত জেফরি এপস্টেইনের বিরুদ্ধে নতুন এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ‘নাটালি’ ছদ্মনামে পরিচিত এক নারী দাবি করেছেন, কিশোরী বয়সে মডেলিং পেশায় থাকাকালে এপস্টেইন তাঁকে ব্রিটিশ ব্যবসায়ী মোহাম্মদ আল-ফায়েদের কাছে পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি যৌন...
৪০ মিনিট আগে