
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
সোমবার (৫ অক্টোবর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণের কথা স্বীকার করেছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা শানার প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন আগেই পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন পাকনেজাদ এবং শেষ পর্যন্ত তিনি পদ ছাড়ার বিষয়ে অনড় ছিলেন। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি তেলমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে ভারপ্রাপ্ত নতুন তেলমন্ত্রী ৬২ বছর বয়সী হামিদ বোভার্ড ২০২৪ সাল থেকে এনআইওসির নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি ন্যাশনাল ইরানিয়ান সাউথ অয়েল কোম্পানি ও ইরানিয়ান অফশোর অয়েল কোম্পানির ব্যবস্থাপনা করেছেন। স্থায়ী তেলমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
ইরানের জ্বালানি খাত বর্তমানে বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে বলে এর আগে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন। যুদ্ধ ও ইরানি জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধের কারণে অপরিশোধিত তেল পরিবহন এবং তেল বিক্রির রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।
এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর ইরানে নির্ধারিত ভর্তুকির সীমা ছাড়িয়ে পেট্রলের দাম দ্বিগুণ করা হয়। মাসে ১১০ লিটারের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় এক লাখ রিয়াল। সরকার জানিয়েছে, দৈনিক প্রায় এক কোটি লিটার পেট্রলের ঘাটতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানে প্রতি মাসে প্রথম ১১০ লিটার পেট্রল ভর্তুকি মূল্যে বিক্রি হয়। এর মধ্যে ৬০ লিটারের দাম প্রতি লিটার ১৫ হাজার ও পরবর্তী ৫০ লিটারের দাম ৩০ হাজার রিয়াল।
জ্বালানিসংকটের পাশাপাশি দেশটির তেল উৎপাদন ও অবকাঠামোও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকনেজাদ আগস্টে জানিয়েছিলেন, অবকাঠামোর ক্ষতির কারণে ইরানের গ্যাস উৎপাদন প্রায় ৯ কোটি ৫০ লাখ ঘনমিটার কমেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেকের ঝুঁকি মোকাবিলায় নিজের কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) এ জন্য আবেদন করেছেন তিনি।
৩১ মিনিট আগে
বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
৩ ঘণ্টা আগে