Ajker Patrika

যুক্তরাষ্ট্র ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্র ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
ছবি: এএফপি

ইরানে যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি নিয়ে সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তা বা অংশগ্রহণ ছাড়া এককভাবেও এই অভিযান চালানো সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান–কে এ কথা বলেন আইডিএফ মুখপাত্র।

তেহরানের হুমকি প্রসঙ্গে এফি ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে রয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার ইরানি লক্ষ্য এখনো শেষ হয়ে যায়নি।

ইসরায়েলি সামরিক মুখপাত্র এফি ডেফরিন বলেন, আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে আমরা আঘাত হানতে প্রস্তুত। প্রয়োজনে যুক্তরাষ্ট্র ছাড়া এবার এককভাবে হামলা চালানো হবে।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, নির্দেশনা বা নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলকে ধ্বংস করার ইরানের লক্ষ্য শেষ হয়নি, তারা সেই অভীষ্ট লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে ইরানকে প্রস্তর যুগ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত