
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ‘নতিস্বীকার’ করার আহ্বান এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা এই দাবিগুলোকে কেবল প্রত্যাখ্যানই করেননি, বরং এগুলোকে ‘উপহাস’ ও ‘বিদ্রূপ’ করেছেন।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এই পরিস্থিতিকে ইরানের পক্ষ থেকে ‘চরম প্রত্যাখ্যানের ভঙ্গি’ হিসেবে বর্ণনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, ট্রাম্পের এই ধরনের অযৌক্তিক দাবির বিপরীতে ইরান তাদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিচ্ছে।
আসলানি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে ইরান পরিবর্তনের চেয়ে তাদের ধারাবাহিকতা বজায় রাখার সংকেত দিচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরবর্তী নেতা নির্বাচন করার বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এখতিয়ার।’
বিশ্লেষকদের মতে, কয়েক দিন ধরে তেহরানের কর্মকর্তাদের বক্তব্যে একধরনের আত্মবিশ্বাস লক্ষ করা যাচ্ছে। তাঁরা আমেরিকার সঙ্গে কোনো আপস বা আলোচনার পথে হাঁটার কোনো লক্ষণ দেখাচ্ছেন না; বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে গুরুত্বহীন মনে করে তাঁরা সেগুলো নিয়ে হাস্যরস করছেন।
আসলানি আরও যোগ করেন, ‘তেহরানের কর্মকর্তাদের শরীরী ভাষায় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে সমঝোতা বা নতিস্বীকারের প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, ট্রাম্পের এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে আগে থেকেই বিরাজমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরান বারবার বলে আসছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা বরদাশত করবে না।

মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। গতকাল শুক্রবার গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিশালদেহী যুদ্ধবিমানটি পৌঁছায়।
১ ঘণ্টা আগে
মার্কিন-ইসরায়েলি জোটের সঙ্গে প্রথাগত যুদ্ধে জয়ের সম্ভাবনা নেই ইরানের। তারা কাজে লাগাচ্ছে স্নায়ুযুদ্ধকালে ব্যাপক আলোচনায় আসা যুদ্ধকৌশল ‘নিবৃত্তকরণ’। যদি বর্তমান ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা হিসাব করে প্রতিপক্ষ পিছিয়ে যায়, তবেই এ কৌশল সফল হয়।
৯ ঘণ্টা আগে
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে জনজীবন বিপর্যস্ত। তবে পাল্টা হামলা থেমে নেই ইরানের। তাদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলিদের জনজীবনও। ইরানে মানুষ শহর থেকে গ্রামের দিকে ছুটছে। আর ইসরায়েলের মানুষ আশ্রয় নিচ্ছেন বাংকারে। জেরুজালেম, তেল আবিব, হাইফাসহ বিভিন্ন শহরেই এমন চিত্র দেখা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে কার্যত ‘ধীরে চলো’ নীতিতে হাঁটছে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীন। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় তেমন কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। বেশ খানিকটা সময় নিয়ে নমনীয় ভাষায় সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীন,
৯ ঘণ্টা আগে