
ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ চীনের তৈরি একটি রোবটিক কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে দাবি করে চরম বিতর্কের মুখে পড়েছে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও জালিয়াতির অভিযোগ ওঠায় সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির স্টল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার খবরও পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফ্ল্যাগশিপ এআই সম্মেলনের উদ্বোধন করেন। সেখানে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির ‘সেন্টার অব এক্সিলেন্স’-এর অধ্যাপক নেহা সিং রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ডিডি নিউজকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘ওরিয়ন’ নামের এই রোবটটি তাঁদের বিশ্ববিদ্যালয়েই ‘তৈরি’ করা হয়েছে। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনলাইন ব্যবহারকারীরা দ্রুতই রোবটটির আসল পরিচয় শনাক্ত করেন। তারা প্রমাণসহ তুলে ধরেন যে, প্রদর্শিত রোবটটি আসলে চীনের কোম্পানি ‘ইউনিট্রি রোবটিক্স’-এর তৈরি ‘গো-২’ (Go2) মডেলের একটি বাণিজ্যিক রোবট। বাজারে যার দাম প্রায় ২ লাখ রুপি (২২০০ ডলার বা ১৬০০ পাউন্ড)। এটি বিশ্বজুড়ে যে কেউ কিনতে পারে।
বিতর্ক তুঙ্গে উঠলে আজ বুধবার গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করে। তারা পুরো বিষয়টিকে একটি ‘প্রোপাগান্ডা ক্যাম্পেইন’ বা অপপ্রচার হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, রোবটিক প্রোগ্রামিং আমাদের শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানোর একটি প্রচেষ্টার অংশ। বিশ্বজুড়ে সহজলভ্য প্রযুক্তি ও টুলস ব্যবহার করে বাস্তবধর্মী দক্ষতা অর্জনই আমাদের লক্ষ্য।’
অধ্যাপক নেহা সিং পরবর্তীতে সাংবাদিকদের জানান, তাঁর বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে। তিনি বলেন, ‘হয়তো আমি যা বলতে চেয়েছি তা ভালোভাবে বোঝাতে পারিনি, অথবা আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারেননি।’
এদিকে এই জালিয়াতির অভিযোগ ওঠায় আয়োজকদের জন্য বিষয়টি চরম বিব্রতকর হয়ে দাঁড়ায়। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ওই রোবটের ভিডিওটি শেয়ার করেছিলেন। বিতর্কের জেরে পরবর্তীতে তাঁর পোস্টটি ডিলিট বা মুছে ফেলা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয়টিকে তাদের স্টল খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও অনুষদ সদস্যরা দাবি করেছেন তারা এমন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে এর কয়েক ঘণ্টা পরেই খবর আসে যে, ওই স্টলের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সম্মেলনে উপস্থিত বিবিসির একজন সংবাদকর্মী জানিয়েছেন, ওই বুথের আলো নেভানো ছিল এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মীকে দেখা যায়নি।
ভারতের আইটি সচিব এস কৃষ্ণান এই বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘যা ঘটেছে তা যেন সম্মেলনে অন্য অংশগ্রহণকারীদের কঠোর পরিশ্রমকে ম্লান করে না দেয়। এ ধরনের সুযোগ ব্যবহার করে অন্য কিছু হওয়ার চেষ্টা করা বা অপ্রয়োজনীয় শোরগোল সৃষ্টি করা ঠিক নয়। সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে।’
উল্লেখ্য, ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই পাঁচ দিনব্যাপী সম্মেলনটি ভারতকে বিশ্বের এআই হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। তবে শুরুর দিন থেকেই অনুষ্ঠানটি নিয়ে নানা অভিযোগ ছিল। যদিও আয়োজকেরা দাবি করেছেন, পরবর্তীতে অবস্থার উন্নতি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
১ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৩ ঘণ্টা আগে