
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, ইরানে এই প্রথম ইন্টারনেট বন্ধ হলো না। এর আগে গত জানুয়ারিতে ব্যাপক বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সে সময় অবশ্য কিছু ব্যবহারকারী স্পেসএক্সের স্টারলিংক ও ভিপিএনের মাধ্যমে ইন্টারনেটে ব্যবহার করতে পেরেছিলেন।
তবে এবার হামলার পর যেহেতু ইন্টারনেট বন্ধ হয়েছে, কাজেই কর্তৃপক্ষ বন্ধ করেছে নাকি ইন্টারনেট সংযোগব্যবস্থায় কোনো বিপর্যয় ঘটেছে, তা পরিষ্কার নয়। এদিকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইরানে ঠিক কী ঘটছে, তা-ও বোঝা দুষ্কর হয়ে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজ শনিবার সকালে মিনাব শহরে ‘শাজারেয়ে তাইয়্যেবাহ’ নামক একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলা
৩২ মিনিট আগে
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দেশটিতে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বছরের পর বছর ধরে চলা এই উত্তেজনা এখন এক ভয়াবহ সংঘাতের রূপ নিয়েছে।
৩৯ মিনিট আগে
ইরানজুড়ে চলমান সামরিক অভিযানের ভয়াবহতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক জরুরি বিবৃতিতে দাবি করেছে যে, তারা পশ্চিম ইরানজুড়ে কয়েক শ সামরিক লক্ষ্যবস্তুতে বিধ্বংসী হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং কৌশলগত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ব্যাপক বি
১ ঘণ্টা আগে