গত একদিনে ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলের বহু এলাকার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। দেশটির হাসপাতালগুলোতেও রোগীদের ভিড় বেড়েছে। কিছু কিছু এলাকায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন করোনা রোগীরা।
যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সর্বাধিক করোনায় মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন নাজুক পরিস্থিতিতেও দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো লকডাউনের বিরোধিতা করছে।
বলসোনারোর মতে, লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি করোনার চেয়ে ভয়বাহ পরিস্থিতি তৈরি করবে।
স্থানীয় সময় মঙ্গলবার নিজ সমর্থকদের সঙ্গে আলাপকালে বলসোনারো বলেন, কোয়ারেন্টাইন দেশটিতে বেকারত্ব বাড়াবে। তবে গত একদিনে ব্রাজিলে যে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো তা নিয়ে কোনও মন্তব্য করেননি ব্রাজিলের প্রেসিডেন্ট।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ রোগী শনাক্ত করা হয়েছে। গত এক মাসে ব্রাজিলে ৬৬ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ ঘণ্টা আগে