
বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। গতকাল শনিবার পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তিনি সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হেনড্রিকস নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িচালক খেয়াল করেন, পেছনের আসনে বসে থাকা মুহসিন হেনড্রিকস নিহত হয়েছেন।’
এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশ নিশ্চিত করেছে, এটি টার্গেট কিলিং। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পাশাপাশি তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ইস্টার্ন কেপ পুলিশ।
লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স ও ইন্টারসেক্স কমিউনিটির আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন আইএলজিএ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ‘আইএলজিএ’-এর নির্বাহী পরিচালক জুলিয়া এহার্ট এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এটি একটি ঘৃণাপ্রসূত অপরাধ হতে পারে, যার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।’
১৯৯৬ সালে প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত হওয়ার পর থেকে হেনড্রিকস এলজিবিটিকিউ-মুসলিমদের অধিকার নিয়ে কাজ করে আসছিলেন। এর ঠিক দুই বছর পর ১৯৯৮ সালে তিনি নিজ শহরে সমকামী মুসলিমদের জন্য বৈঠকের আয়োজন শুরু করেন এবং ধীরে ধীরে তাদের ধর্মীয় নেতা বা ‘ইমাম’ হিসেবে স্বীকৃতি পান।
২০২২ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আমার গ্যারেজ খুলে সেখানে কার্পেট বিছিয়ে সবাইকে চা পান করতে এবং কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলাম।’
মুহসিন হেনড্রিকস জানান, ২০১১ সালে এক বন্ধুর তিক্ত অভিজ্ঞতার পর একটি স্বতন্ত্র মসজিদ প্রতিষ্ঠা করেন। যেখানে সমকামী ও প্রান্তিক মুসলিম নারীরা মুক্তভাবে ইসলাম চর্চা করতে পারেন। কেপটাউনের কাছে উইনবার্গ এলাকায় অবস্থিত ‘আল-গুরবাহ’ নামের এই মসজিদ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘এটি এমন একটি স্থান, যেখানে লৈঙ্গিক পরিচয় বা নিন্দার ভয় ছাড়াই মুসলমানরা প্রার্থনা করেন।’
২০২২ সালের ‘দ্য র্যাডিক্যাল’ নামের এক প্রামাণ্যচিত্রে হেনড্রিকস জানিয়েছিলেন, তিনি নিয়মিত হুমকি পান। সে সময় তাঁকে ব্যক্তিগত দেহরক্ষী রাখার পরামর্শ দেওয়া হলেও তিনি নেননি। তিনি বলেছিলেন, ‘মৃত্যুর ভয় আমার সত্যিকারের জীবনযাপনের প্রয়োজনের চেয়ে বড় নয়।’
মুহসিন হেনড্রিকসক একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একসময় আরবি ভাষার শিক্ষক এবং একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। ২৯ বছর বয়সে তিনি প্রথম তাঁর মায়ের কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। তিনি এক নারীকে বিয়ে করেন এবং তাঁদের একটি সন্তানও ছিল। বিয়ের আট বছর পর বিবাহবিচ্ছেদ করে তিনি সবার কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন।

বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১২ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে