পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) বিবিসি জানিয়েছে, গিনির প্রেসিডেন্ট মামাদি দুম্বুইয়া শিল্প ও ক্ষুদ্র খনি খাতের সোনা উৎপাদক এবং ক্রেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন। নতুন নীতি অনুযায়ী, অবিলম্বে কার্যকরভাবে কোনো অপরিশোধিত সোনা আর দেশের বাইরে পাঠানো যাবে না।
মামাদি বলেন, ‘এখন থেকে গিনির স্বর্ণ গিনির ভেতরেই প্রক্রিয়াজাত করতে হবে। কাঁচা সোনা আর দেশ ছাড়বে না।’ তিনি আরও বলেন, এত দিন অন্যান্য দেশ গিনির প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত ও বাণিজ্য করে অর্থনৈতিক সুবিধা ভোগ করেছে। এখন সেই সুবিধা দেশের জনগণের জন্য নিশ্চিত করতে চায় সরকার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গিনি আফ্রিকার ষষ্ঠ বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশ খনিজ সম্পদ থেকে বেশি আয় নিশ্চিত করতে একই ধরনের নীতি গ্রহণ করেছে।
তানজানিয়া ও উগান্ডায় ইতিমধ্যে সোনা ও তামার মতো অপরিশোধিত খনিজ ও ধাতু রপ্তানি নিষিদ্ধ রয়েছে। ঘানা ২০৩০ সালের মধ্যে কাঁচা সোনা রপ্তানি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে, ব্যাটারি তৈরিতে ব্যবহৃত লিথিয়ামের শীর্ষ আফ্রিকান উৎপাদক জিম্বাবুয়ে ২০২৭ সাল থেকে লিথিয়াম কনসেন্ট্রেট রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
গিনি সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটি ২২ টনের বেশি সোনা রপ্তানি করেছে। সোনা দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য।
এই নতুন নীতির অংশ হিসেবে রাজধানী কোনাক্রিতে একটি আধুনিক সোনা পরিশোধনাগার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বছরে প্রায় ২৫০ টন সোনা প্রক্রিয়াজাত করার সক্ষমতা থাকবে বলে জানা গেছে, যা দেশের বর্তমান উৎপাদন সামলানোর জন্য যথেষ্ট।
সরকার বিদেশি খনি কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছে যে, নতুন নির্দেশনা অমান্য করলে তাদের খনি পরিচালনার লাইসেন্স বাতিল করা হতে পারে এবং বিদ্যমান চুক্তিও বাতিলের ঝুঁকিতে পড়বে।
উল্লেখ্য, স্বর্ণের পাশাপাশি গিনি বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট উৎপাদক দেশ। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা হয়, যা বৈশ্বিক শিল্পখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। নতুন নীতির মাধ্যমে গিনি তার খনিজ সম্পদ থেকে আরও বেশি অর্থনৈতিক সুবিধা অর্জনের পথে এগোতে চায়।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে