
সুদানের সেনাবাহিনী (এসডিএফ) দারফুর অঞ্চলের পশ্চিম করদোফানে তাদের শেষ ঘাঁটিটি দৃঢ়ভাবে ধরে রেখেছে। এদিকে দারফুরের পূর্বদিকে প্রদেশটির নিয়ন্ত্রণ নিতে দ্রুত অগ্রসর হচ্ছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত রোববার সুদানের সেনাবাহিনী জানায়, বারবার হামলার মুখে থাকা বাবনুসা শহরের তাদের সদর দপ্তরে আরএসএফের চালানো সর্বশেষ আক্রমণটি তারা প্রতিহত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরএসএফ ব্যাপক শক্তি নিয়ে পূর্বদিকে পিছু হটতে এসডিএফকে চাপ দিচ্ছে। দারফুরে নিয়ন্ত্রণ শক্ত করার পর তারা নতুন করে অগ্রযাত্রা শুরু করেছে। এই অভিযানের মাঝেই উঠে আসছে ব্যাপক নৃশংসতা ও ভয়াবহ মানবিক সংকটের খবর।
শনিবার বাবনুসার ভেতর থেকে বেশ কিছু ভিডিও প্রকাশ করে আরএসএফ যোদ্ধারা। সেখানে কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে, তারা বহু দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং শিগগিরই এলাকা ‘মুক্ত’ করবে। ৯–১৩ নভেম্বরের মধ্যে তোলা উপগ্রহ চিত্রের তুলনা করে আল–জাজিরা জানায়, বাবনুসায় আরএসএফ–এর আক্রমণে সেনা স্থাপনাগুলোর বহু অংশ ধ্বংস হয়েছে। সদর দপ্তরের ভেতর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
চিত্রে ড্রোন হামলার প্রমাণও দেখা যায়। সদর দপ্তরের আশপাশের স্থাপনাগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বারবার গোলাবর্ষণে অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে, ফলে এলাকায় সেনাবাহিনীর চলাচলও সীমিত হয়ে পড়েছে।
তবে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এবং আল জাজিরার সানাদ ফ্যাক্ট–চেকিং ইউনিট দ্বারা যাচাই করা নতুন ভিডিও থেকে দেখা গেছে, সুদানের সেনাবাহিনীর ২২ তম ডিভিশনের সদস্যরা বাবনুসায় আরএসএফ–এর ফেলে যাওয়া সাঁজোয়া যান দখলের ঘটনায় উল্লাস প্রকাশ করছে।
আগামী কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় সুদানের করদোফান জুড়ে তীব্র লড়াই চলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক পক্ষগুলোর দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব আরএসএফ ও সরকারি বাহিনী দুপক্ষই উপেক্ষা করছে। উত্তর করদোফানে আরএসএফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এল–ওবেইদ শহরের দিকে অগ্রসর হচ্ছে। এই শহরে বড় একটি সেনা বিমানঘাঁটি রয়েছে, পাশাপাশি এটি রাজধানী খারতুমের জন্য ঢাল হিসেবে কাজ করে।
গত বছরের এপ্রিল থেকে আরএসএফ–এর সঙ্গে লড়াইরত সরকারি বাহিনী শনিবার জানায়, তারা উত্তর করদোফানের কাজকিল ও উম দাম হাজ আহমেদ এলাকা পুনর্দখল করেছে। এদিকে, দক্ষিণ করদোফানের রাজধানী কাদুগলিকেও লক্ষ্যবস্তুতে রেখেছে আরএসএফ। বর্তমান লড়াই করদোফানে কীভাবে এগোয়, তার ওপরই ভবিষ্যৎ সামরিক অভিযানের গতিপথ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন সামরিক বিশেষজ্ঞ কর্নেল হাতেম কারিম আল–ফালাহি।
কর্নেল কারিম বলেন, বাবনুসার মতো কৌশলগত শহরগুলো রক্ষা করতে সেনাবাহিনী কতটা সক্ষম হয়, তার প্রভাব আগামী সপ্তাহগুলোতে সুদানের সামরিক ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে পড়বে। এ কারণেই সেনাবাহিনী প্রতিরক্ষা–ব্যূহ শক্তিশালী করা, আকাশপথে রসদ নামানো এবং অন্যান্য সামরিক সাহায্য আনার চেষ্টা চালাচ্ছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
১ ঘণ্টা আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
২ ঘণ্টা আগে