আমাদের শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে সেটি হাইপোথাইরয়েডিজম হিসেবে পরিচিত। এর জন্য সাধারণত শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে—
শরীরের ব্যথা
অনেক সময় রোগীরা পা, কোমর বা গোড়ালির ব্যথা নিয়ে আসেন। প্রথমে তাঁরা অর্থোপেডিকস চিকিৎসক দেখান, কিন্তু পরবর্তী সময়ে থাইরয়েড পরীক্ষা করার পর বুঝতে পারেন, এটি মূলত হয়েছে হাইপোথাইরয়েডিজমের কারণে।
শরীর ফুলে যাওয়া
থাইরয়েডের সমস্যা হলে শরীরে পানি জমে যেতে পারে। ফলে পা বা চোখের আশপাশে ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে এটিকে কিডনির সমস্যা ভাবেন, কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায়, এটি থাইরয়েডের কারণে।
শারীরিক দুর্বলতা এবং ঘুম ঘুম ভাব
অনেক সময় হালকা ধরনের দুর্বলতা, ক্লান্ত লাগা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হয়, যা থাইরয়েডের কারণে হতে পারে।
গাইনি সমস্যা
নারীদের মাসিক অনিয়মিত হওয়া, অনেক দিন মাসিক না হওয়া কিংবা টানা ২৫ দিন
ধরে মাসিক হওয়া, বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটির সমস্যা, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা নিয়েও অনেকে হরমোনের চিকিৎসকের কাছে আসেন, যেটি থাইরয়েডের কারণেও হতে পারে।
থাইরয়েডের সমস্যা শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গে প্রভাবিত করতে পারে এবং এর লক্ষণগুলো অনেক সময় অন্য কোনো সমস্যার মতো মনে হতে পারে, যেমন কিডনি বা হার্টের সমস্যা। তাই যদি ওপরের কোনো লক্ষণ যদি থাকে, তাহলে থাইরয়েড পরীক্ষা করানো জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
২ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
৩ দিন আগে
ওষুধের যেমন নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি ক্ষতি করার ক্ষমতাও রয়েছে। আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো কার্যকর এবং নিরাপদ হলেও রোগীদের এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত—বিশেষ করে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে।’ তিনি রোগীদের প্রয়োজনে বিকল্প ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করতে এবং কোনো সংশয় থাকলে ফার্মাসিস্টের
৩ দিন আগে
ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
৩ দিন আগে