শীত আসছে। নতুন চালে তৈরি হবে দারুণ সব পিঠাপুলি। ঐতিহ্যবাহী পিঠাগুলো তো তৈরি হবেই, সেই সঙ্গে দুই-একটা ফিউশন ঘরানার পিঠা তৈরি করে চমকে দিতে পারেন প্রিয়জনদের। আপনাদের জন্য পনির দিয়ে তৈরি ভাপা পিঠার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
উপকরণ
আতপ চালের গুঁড়া ২ কাপ, লবণ পরিমাণমতো, কুসুম গরম পানি সামান্য, ঢাকাই পনির আধা কাপ, ১টি কাঁচা মরিচ কুচি, পুদিনা পাতা কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ।

প্রণালি
চালের গুঁড়ার সঙ্গে লবণ ও পানি মিশিয়ে ভালোভাবে মেখে চালনিতে চেলে নিতে হবে। পনির ছোট কিউব করে কেটে নিয়ে এর সঙ্গে কুচি করা ধনেপাতা, পুদিনা পাতা ও মরিচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
একটি সরু মুখের পাতিলে পানি ফুটতে দিন। পিঠার মোল্ডে তিন স্তরে চালের গুঁড়া ও পনিরের মিশ্রণ দিতে হবে। এ জন্য প্রথমে অল্প পরিমাণ চালের মিশ্রণ দিয়ে একটি স্তর তৈরি করুন। তার ওপর পনিরের মিশ্রণ দিয়ে দ্বিতীয় স্তরটি তৈরি করুন। তার ওপরে আবারও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে তৃতীয় স্তরটি শেষ করুন। এবার একটি ভেজা পাতলা সাদা কাপড় দিয়ে মোল্ডটি শক্ত করে ঢেকে দিয়ে কাপড়সহ ফুটন্ত পানির পাত্রের মুখে বসিয়ে দিন। তারপর মোল্ডটি তুলে ফেলে কাপড় দিয়ে আটার মিশ্রণ ঢেকে দিন। এভাবে ভাপে রাখুন তিন থেকে চার মিনিট। এরপর ঢাকনা সরিয়ে কাপড় থেকে পিঠা নামিয়ে নিয়ে গরম-গরম পরিবেশন করুন।

সারা দিন নরম ও কোমল ত্বক পেতে কার না মন চায় বলুন তো? কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, সকালে ময়শ্চারাইজার ব্যবহার করে বের হওয়ার পর দুপুরের খাবারের আগেই ত্বক টানটান ও শুষ্ক হয়ে উঠছে? অফিসে এসির বাতাস, ঘরের ভেতরের গরম এবং সঠিক পরিচর্যার অভাবে পুরো ২৪ ঘণ্টা ত্বক কোমল ও এর আর্দ্রতা অটুট রাখা অসম্ভব হয়ে পড়
৪ ঘণ্টা আগে
একসময় যে রূপচর্চা আপনার পছন্দের বিষয় ছিল, ধীরে ধীরে সেসব বাধ্যতামূলক কাজের মতো মনে হতে শুরু করে, আর তখনই শরীর ও মনে যে ক্লান্তি ভর করে, সেটাই বিউটি বার্ন আউট। এভাবেই সেলফ-কেয়ার বা নিজের যত্ন নেওয়া ধীরে ধীরে নিজের ভালো থাকার বদলে নিখুঁত হওয়ার দৌড়ে পরিণত হয়। দশ ধাপের স্কিন কেয়ার রুটিনের...
৯ ঘণ্টা আগে
বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার আলু কিমা। অন্যান্য সাধারণ কিমার রেসিপির তুলনায় এতে গুঁড়া মসলার ব্যবহার অনেকটাই কম হয়। এর মূল আকর্ষণ মাংসের নিজস্ব স্বাদ, গোটা গরমমসলার সুবাস এবং খুব সহজ অথচ পুষ্টিকর রান্নার পদ্ধতি। সাধারণত গরু বা খাসির মাংসের কিমা দিয়ে এটি তৈরি করা হয়...
১১ ঘণ্টা আগে
দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
১ দিন আগে