প্রশ্ন: শীতে শুষ্ক ত্বকের উপযোগী কয়েকটি কার্যকরী ঘরোয়া প্যাকের পরামর্শ চাই। ত্বক ইদানীং খুব টেনে ধরছে এবং মরা কোষ জন্মাচ্ছে।
জোবাইদা নাজনীন জুঁই, ঢাকা
শুষ্ক ত্বকের জন্য মধু উপকারী। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে মধু ব্যবহারে ত্বকের নমনীয়তা বজায় থাকে। নিয়মিত ১০ মিনিট মুখে মধু লাগালে আপনি নিজেই পরিবর্তন দেখতে পারবেন। রুক্ষ ত্বকে কোমলতা ফিরিয়ে আনতে অর্ধেক কাপ দুধে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বকের শুষ্কতা দূর হবে এবং বাড়বে উজ্জ্বলতা। এ ছাড়া ১ চা-চামচ হলুদবাটা, ১ চামচ মধু এবং অল্প দুধের সঙ্গে ২ চামচ বেসন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা থেকে শুরু করে যেকোনো সমস্যা দূর করবে এই ফেসপ্যাক।
প্রশ্ন: ত্বকের বলিরেখা দূর করতে কী ব্যবহার করতে পারি?
শৈতি মাহজাবীন, সিলেট
ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে বলিরেখা কমতে পারে। আঙুল দিয়ে বলিরেখার ওপর ভিটামিন ই অয়েল রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এ ছাড়া অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। এর সঙ্গে
ডিম মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে। এ প্রক্রিয়াটি প্রতিদিন একবার অনুসরণ করুন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী প্যাক ব্যবহার করা যায়?
শবনম সুলতানা, মুন্সিগঞ্জ
অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ঘন করে পানিতে গুলিয়ে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি দেখতে ভাতের মাড়ের মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে এই মিশ্রণ ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে টান ধরা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে বলিরেখা এড়াতে এই মিশ্রণ মুখে লাগানোর পর কথা বলা ও হাসা থেকে বিরত থাকতে হবে।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
ভেবে দেখুন তো সকালে ঘুম থেকে উঠেই প্রথম কোন কাজটি করেন আপনি? বেশির ভাগ মানুষের উত্তর হবে, মোবাইল ফোন হাতে নিয়ে দেখি কটা বাজে। ভোরের আলো ফোটার আগে মোবাইল ফোনটি হাতে তুলে নেওয়া আজ আমাদের অনেকেরই মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। স্ট্যাটিস্টার রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের হিসাব দেখাচ্ছে,
৩ ঘণ্টা আগে
ছুটির বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু টা তৈরির কথা ভাবছেন? ঝাল খেতে যাঁরা ভালোবাসেন, তাঁরা তৈরি করতে পারেন নাগা ডিম চপ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
১১ ঘণ্টা আগে
আজ আপনার মধ্যে এক অদ্ভুত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভাব কাজ করবে। বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় স্টান্ট দেখানোর ভূত মাথায় চাপতে পারে, দয়া করে সেটা নামিয়ে ফেলুন। হাড়গোড় ভাঙলে জ্যোতিষী প্লাস্টার করতে আসবে না! অফিসে বসের মুড আজ খিটখিটে থাকতে পারে, তাই ফাইলের আড়ালে মুখ লুকিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ।
১২ ঘণ্টা আগে
বয়সে যাঁরা বড় তাঁরা প্রায়ই ছোটদের বলেন, ‘আমাদের সময় লেখাপড়া কত কঠিন ছিল, জানো? তোমাদের এখনকার লেখাপড়া তো অনেক সহজ।’ বাস্তবতা হলো, লেখাপড়া সবার কাছেই কঠিন মনে হয়, যখন সে নিজে লেখাপড়া করে। তবে ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর জরিপ অনুযায়ী, এমন কিছু দেশ রয়েছে যাদের শিক্ষাব্যবস্থা তুলনামূলক কঠিন।
১২ ঘণ্টা আগে