বাজারে এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম। খাদ্যতালিকায় পুষ্টিকর সবজি রাখতে চাইলে এটি রাখতে পারেন। এতে ভিটামিন, খনিজ এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান থাকায় সেগুলো আমাদের শরীরের জন্য উপকারী। ক্যাপসিকাম যা করতে পারে—
রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়
এতে প্রচুর ভিটামিন সি রয়েছে; বিশেষ করে লাল ক্যাপসিকামে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান
ক্যাপসিকামে থাকে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক যৌগ। এগুলো আমাদের শরীর নানা ধরনের রোগের সংক্রমণ থেকে মুক্ত রাখে। এগুলো যেমন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে একদিকে কাজ করে, অন্যদিকে শরীরের প্রদাহ কমাতেও সহায়তা করে।
ওজন নিয়ন্ত্রণ
ক্যাপসিকামে ক্যালরি কম হলেও খাদ্য আঁশের পরিমাণ বেশি। এ কারণে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয়। তাই যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য ক্যাপসিকাম একটি আদর্শ খাবার।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
ক্যাপসিকামে আছে ক্যাপসাইসিন। উপাদানটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
দৃষ্টিশক্তি ভালো রাখে
ক্যাপসিকামে আছে ক্যারোটিনয়েড। এটি চোখের জন্য উপকারী। এ ছাড়া চোখের ছানি ও ম্যাকুলার ক্ষয়ের ঝুঁকি কমিয়ে দিতেও এটি সাহায্য করে।
রক্তস্বল্পতা রোধ
ক্যাপসিকামে প্রচুর আয়রন থাকায় এটি রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকরী। পাশাপাশি এতে ভিটামিন সির উপস্থিতি অন্ত্র থেকে আয়রনের শোষণ বাড়িয়ে রক্তের সুস্থতা নিশ্চিত করে তোলে।
সূত্র: মেডিকেল নিউজ টুডে

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে