
রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ মুক্তা আক্তারের (২১) মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। নিহতের স্বামী লিমন হোসেন তুরাগ থানায় বাদী হয়ে হত্যা মামলাটি করেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামিদের করে একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
গাড়ি শনাক্তের বিষয়ে ওসি রফিক বলেন, ‘এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ওসি রফিক বলেন, ‘ঘটনাস্থল দক্ষিণ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ দিকে হয়েছে। ঘটনাস্থল আমাদের থানার মধ্যে না। তবুও তাদের (পল্লবী) চাপের কারণে আমরা মামলা নিতে বাধ্য হয়েছে।’
এর আগে দিয়াবাড়ির দক্ষিণ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মুক্তার স্বজনেরা তাঁকে কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টার দিকে তিনি মারা যান।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছুটির মধ্যেই আজ বৃহস্পতিবার বহির্বিভাগ খোলা রাখা হয়েছিল। এদিন মোট ৬৮৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ ছাড়া ২২ মার্চও (রোববার) বহির্বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
১ দিন আগে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পিআরও মাহমুদুল হাসান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
৩ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
৫ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
৬ দিন আগে