
হামের উপসর্গে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা গেছে। এই ছয়জনই ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ছয়জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৭২১ জন। একই সময়ে হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়।
সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেল ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২ জন।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সহজে চিকিৎসা করা যায় না, এমন ওষুধ-প্রতিরোধী জীবাণুর বিস্তারের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। প্রতিষ্ঠানটির দুটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তির...
৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৮৩ জন রয়েছে বরিশাল বিভাগে। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে এশিয়ার বিভিন্ন দেশসহ বাংলাদেশে তৈরি হয় ডেঙ্গুর আতঙ্ক। মশার কামড় থেকে শুরু হওয়া সাধারণ এক জ্বর যে কত দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তা সাম্প্রতিক সময়ে চিকিৎসাব্যবস্থা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা থেকে স্পষ্ট।
১২ ঘণ্টা আগে
আমাদের শরীর খাবারকে কীভাবে শক্তিতে রূপান্তর করে, তা নির্ভর করে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার ওপর। এই প্রক্রিয়া ধীর হয়ে গেলে শরীরে মেদ জমে, ওজন কমানো কঠিন হয়ে পড়ে এবং দৈনন্দিন কাজের শক্তিতে ঘাটতি দেখা দেয়। তবে জীবনের কিছু সাধারণ ভুল ও অভ্যাস মেটাবলিজমকে আরও ধীর করতে পারে।
১৩ ঘণ্টা আগে