শসায় চর্বি কাটে আর কাঁচা লবণে ওজন বাড়ে— এই বিশ্বাস থেকে বাঙালি লবণ দেওয়া শসা খেয়ে ব্যালান্স করে। আবার বিয়েবাড়িতে মন ভরে খাবে বলে আগের রাতে না খেয়ে থাকে। বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বাইরের জগৎ হাস্যরস করলেও ব্যালান্স ডায়েট বা সুষম খাদ্য বণ্টন নিয়ে এখনো আমাদের অনেক কিছু নতুন করে জানার আছে।
শরীরের প্রয়োজনীয় সব বড় ও ছোট খাদ্য উপাদান সঠিক বয়সে, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে গ্রহণ করাটাই হচ্ছে ‘ব্যালান্স ডায়েট’। খাদ্য গ্রহণের পরিমাণ ব্যক্তির শারীরিক পরিশ্রমের সঙ্গে সম্পর্কিত। বড় খাদ্য উপাদানের মধ্যে আছে শর্করা, প্রোটিন ও চর্বিজাতীয় খাবার। ছোট খাদ্য উপাদানের মধ্যে আছে ভিটামিন ও মিনারেলস (খনিজ লবণ), যা শরীরে জমা থাকে না বলে প্রতিদিন গ্রহণ করতে হয়। হজম সহায়তায় লাগবে প্রতিদিন সাত–আট গ্লাস বিশুদ্ধ খাওয়ার পানি। আর প্রতিদিন আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করতে হবে। আমরা প্রতিদিন রান্নায় গড়ে ২ চা–চামচ বা ১০ গ্রাম লবণ ব্যবহার করে থাকি। কিন্তু আসলে ব্যবহার করা উচিত ১ চা–চামচ বা ৫ গ্রামেরও কম লবণ। আয়োডিন ধরে রাখতে রান্নার প্রথমে লবণ না দিয়ে শেষের দিকে লবণ যোগ করা ভালো।
লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

ষাট পেরোনোর পর মানুষের জীবনে চিকিৎসার প্রয়োজন যেমন বাড়ে, তেমনি বদলে যায় প্রতিদিনের অনেক চাহিদা। একসময় যে কাজ নিজেই করা গেছে, বয়সের ভারে তা হয়ে ওঠে অন্যের সহায়তানির্ভর। তখন ওষুধের পাশাপাশি প্রয়োজন হয় নিয়মিত দেখভাল, নিরাপদ পরিবেশ, মানসিক প্রশান্তি এবং মানুষের সঙ্গ।
৩ ঘণ্টা আগে
কী খাচ্ছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে খাচ্ছেন। খাবার খাওয়ার সঠিক বৈজ্ঞানিক নিয়ম বা ধারাবাহিকতা বদলে দিতে পারে ডায়াবেটিস ব্যবস্থাপনা। ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকেন—খাবার কতটুকু কমাবেন কিংবা ওষুধ কতটুকু বাড়াবেন। কিন্তু আন্তর্জাতিক গবেষণাপত্র ‘ডায়াবেটিস কেয়ার’
৩ ঘণ্টা আগে
সকালে স্বাস্থ্যকর খাবার খেয়েছেন, অথচ বেলা ১১টা পর্যন্ত পেট ভরা না-ও থাকতে পারে। এর মূল কারণ, খাবারের ধরন নয়; সঠিক পুষ্টি উপাদানের অভাব। যখন সকালের খাবারে শোধিত কার্বোহাইড্রেট ও চিনি বেশি থাকে এবং প্রোটিন, ফাইবার ও উপকারী চর্বি কম থাকে, তখন খাবার দ্রুত হজম হয়ে যায় এবং খিদে পায়।
৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই। তবে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের অর্ধেকেই প্রাণ গেছে প্রায় ৮০ জনের, যা মাসের হিসাবে চলতি বছরে সর্বোচ্চ।
১৬ ঘণ্টা আগে