Ajker Patrika

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ জুন ২০২৬, ১৯: ৩৮
হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭
ফাইল ছবি

দেশে হামের উপসর্গে গত এক দিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে।

হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও একজন মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন। এর মধ্যে ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ দেখা গেছে ১ হাজার ৬ জনের।

সরকারের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ জনের। আর এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৮ হাজার ৭৮২ জন বাড়ি ফিরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত