টিকা দেওয়ার সময়
কিছু ব্যতিক্রম ছাড়া জন্মের পর সব শিশুকে অবশ্যই টিকা দিতে হবে। টিকা দিলে শিশুর সামান্য জ্বর-ব্যথা হয়ে থাকে। কিন্তু টিকা না দিলে শিশু রোগাক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই টিকা দিতে হবে।
টিকা দেওয়ায় সতর্কতা
⦁ খুব বেশি অসুস্থ শিশুকে চিকিৎসকের পরামর্শ ছাড়া টিকা দেওয়া যাবে না।
⦁ পূর্ববর্তী প্যান্টাভ্যালেন্ট টিকা দেওয়ার পর শিশুর খিঁচুনি হলে বা জ্ঞান হারালে পরবর্তী প্যান্টাভ্যালেন্ট টিকা দেওয়া যাবে না। এ ক্ষেত্রে অন্য সব টিকা, যেমন ওপিডি, এমআর, হাম নিয়ম অনুযায়ী দিতে হবে।
⦁ অপরিণত ও কম ওজনের শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসককে জানিয়ে টিকা দিতে হবে। সাধারণত আড়াই কেজি ওজন হয়ে গেলে শিশুকে টিকা দেওয়া শুরু করা যায়।
টিকা দেওয়ার নির্দিষ্ট সময় জন্মের পরই শিশুকে বিসিজি টিকা দেওয়া হয়। কোনো কারণে দেরি হলে পরবর্তী যেকোনো সময় বা প্যান্ট্যাভ্যালেন্টের প্রথম ডোজের সঙ্গে দিতে হয়। একই দিনে ওপিভির প্রথম ডোজ দেওয়া হয়। এর পর ৬ সপ্তাহ বয়সে প্যান্টাভ্যালেন্ট এবং পিসিপির প্রথম ডোজ শুরু হবে। এই টিকার ডোজ মোট ৩টি, যা ৪ সপ্তাহ পরপর দিতে হয়। এই ৬ সপ্তাহ বয়সে ওপিভির ডোজ দিতে হবে এবং ৩টি ডোজ ৪ সপ্তাহ পর পর দিতে হয়। আইপিভির ২টি ডোজ ৬ ও ১৪ সপ্তাহে দিতে হয়। ৯ মাস শেষে এমআর টিকার প্রথম ডোজ ও ১৫ মাস শেষে এর দ্বিতীয় ডোজ দিতে হয়।
টিকা দেওয়ার জায়গা
⦁ পোলিও—মুখে খাওয়ানো এবং চামড়ায় ইনজেকশনের মাধ্যমে।
⦁ বিসিজি—চামড়ার মধ্যে ইনজেকশন।
⦁ প্যান্টাভ্যালেন্ট—মাংসের মধ্যে ইনজেকশন।
⦁ পিসিডি—মাংসের মধ্যে ইনজেকশন।
⦁ এমআর—চামড়ার নিচে ইনজেকশন।
যেসব টিকা দেওয়া হয়
ইপিআইর অন্তর্ভুক্ত হলো পোলিও, বিসিজি, হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, প্যান্টাভ্যালেন্ট, পিসিভি ও এমআর। এর বাইরেও কিছু টিকা বাংলাদেশে পাওয়া যায়।
পোলিও টিকা
যদিও বাংলাদেশে পোলিও প্রায় নির্মূল হয়েছে, তবু এই টিকা ভীষণ জরুরি। এই রোগে হাত-পা বাঁকা হওয়া এমনকি মস্তিষ্ক পর্যন্ত অকেজো হতে পারে।
বিসিজি টিকা
এটি যক্ষ্মা রোগের প্রতিষেধক। এই টিকা দেওয়ার পর বেশি ফুলে গেলে বা বেশি ঘা হলে পুনরায় টিকা দিতে হবে চিকিৎসকের পরামর্শে।
ডিপিটি
ডি-তে ডিফথেরিয়া, পি-তে পারটোসিস বা হুপিং কাশি ও টি-তে টিটেনাস। এই তিনটিই ঝুঁকিপূর্ণ রোগ। এই টিকা তিনটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। কোনো অবহেলা না করে গুরুত্বসহকারে শিশুকে এই তিনটি টিকা দিতে হবে।
হেপাটাইটিস বি বা হেপ বি
হেপাটাইটিস বি লিভারের একটি মারাত্মক সংক্রামক রোগ, যা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে সংক্রমিত হয়। তাই হেপাটাইটিস বি টিকা জরুরি। বর্তমানে ইপিআই কার্যক্রমে পাঁচটি রোগ, যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি ও হিমোফাইলাস বা ইনফ্লুয়েঞ্জা-বির বিরুদ্ধে একত্রে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়।
হাম
এই টিকা শিশুর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মারাত্মক পীড়াদায়ক রোগ। সাধারণত শিশুর ১৫ মাস বয়সে এই টিকা দেওয়া হয়। কোনো কারণে টিকা দেওয়ার আগেই যদি শিশুর হাম হয়, তারপরও টিকা দিতে হবে।
টাইফয়েড
টাইফয়েডের কারণে শিশুর যেকোনো অঙ্গ বিকল হতে পারে এবং শিশু স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলতে পারে। টাইফয়েডের টিকা শিশুকে এসব ঝুঁকি থেকে রক্ষা করে। দুই বছর বয়সের পর এই টিকা তিন বছর পরপর দিতে হয়।
রোটা ভাইরাস
শিশুদের ডায়রিয়া হওয়া স্বাভাবিক বিষয়। ডায়রিয়া হলে বেশির ভাগ ক্ষেত্রে সঠিক পরিচর্যায় তারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় শিশু অনেক বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। তাই রোটা ভাইরাস টিকা শিশুদের জন্য জরুরি। এই টিকা মুখে খাওয়ানো হয়।
নিউ মোকক্কাল ভ্যাকসিন
বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে নিউমোনিয়াকে শিশুমৃত্যু হারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিউ মোকক্কাল ভ্যাকসিন এই রোগ প্রতিরোধে কাজ করে।
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন
ইনফ্লুয়েঞ্জা একটি ছোঁয়াচে রোগ। এটি প্রধানত মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। তাই শিশুদের এই টিকা দেওয়া জরুরি, বিশেষ করে যেসব শিশুর হাঁপানি বা অ্যালার্জিজনিত বিভিন্ন রোগ থাকে।
চিকেন পক্স
চিকেন পক্স বা জলবসন্ত একটি ভাইরাস সংক্রামক রোগ। এই রোগের জটিলতা অনেক বেশি। তাই রোগ থেকে বাঁচতে বা রোগের তীব্রতা কমাতে এই টিকা খুবই গুরুত্বপূর্ণ।
লেখক: কনসালট্যান্ট, শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে...
২১ মিনিট আগে
দেশে গত পাঁচ মাসে হাম এবং এর উপসর্গে প্রাণ হারিয়েছে নয় শর বেশি মানুষ। মৃতদের বেশির ভাগ শিশু। হামের প্রকোপ ঠেকাতে নেওয়া বিশেষ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এরপরও সংক্রমণ ও মৃত্যু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধে মৃত্যু কমলেও...
১৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে