হাত কাঁপা হলো হাতের কবজি, আঙুল বা বুড়ো আঙুলের পেশিগুলোর অনৈচ্ছিক নড়াচড়া, যাকে কম্পমান হাতও বলা হয়। এ ধরনের সমস্যা বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়। হাত কাঁপা সমস্যা হলে প্রতিদিনকার কাজকর্মে সমস্যা হয়। এটি প্রাণঘাতী কোনো রোগ নয়, মস্তিষ্কের কোষের নিষ্ক্রিয়তার কারণে এ সমস্যা হয়।
এক হাত কাঁপা শুরু হয় প্রথমে। ধীরে ধীরে তা অন্য হাতে ছড়িয়ে পড়ে। একসময় একই সঙ্গে দুটো হাতই কাঁপতে শুরু করে। হাতের নড়াচড়ার সঙ্গে কাঁপুনি বাড়তে থাকে। মানসিক চাপ, ক্লান্তি, উত্তেজক পদার্থের ব্যবহার—এসব কারণে কাঁপুনি বাড়ে। কাঁপুনির কারণে কাপড় পরা, গ্লাস বা কাপ ধরা, খাওয়া ইত্যাদি কাজ করতে অসুবিধা হয়।
কারণ
হাত কাঁপা সাধারণত স্নায়ুতন্ত্রের রোগ বা পার্কিনসন্স রোগের কারণে হয়ে থাকে। জিনের পরিবর্তনের কারণেও এটি হতে পারে। এ ছাড়া এর অন্যান্য কারণের মধ্যে আছে হাইপারথাইরয়েডিজম, মাল্টিপল স্কলেরোসিস, ডায়স্টেনিয়া, বেশি বয়স, পেরিফেরাল নিউরোপ্যাথি ও স্ট্রোক। এর আরও কিছু কারণ আছে। যেমন—
রোগ নির্ণয়
রোগীর পূর্ণাঙ্গ ইতিহাস জেনে এই রোগের কারণ বের করতে হবে। হাত কাঁপার ইতিহাস না জানলে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। রোগীর অবস্থা বিবেচনায় রক্তের সিবিসি পরীক্ষা, ভিটামিন বি১২-এর মাত্রা পরীক্ষা, মাথার সিটি স্ক্যান করা হয়।
চিকিৎসা
শরীর সুস্থ রাখতে দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। ঘুম ভালো না হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। তখন কাজ করতেও অনেকে চাপ অনুভূত হয়। এতে শরীর কার্যক্ষমতা হারায়। পাশাপাশি হাত কাঁপা সমস্যা দেখা দেয়। হাত কাঁপা সমস্যা পুরোপুরি ঠিক হয় না। তবে চিকিৎসার মাধ্যমে এর উপসর্গ কমিয়ে রাখা যায়।
ওষুধ
বিটাব্লকারস, অ্যান্টিসিজার ওষুধ, বোটোক্স ও দুশ্চিন্তা কমানোর ওষুধ দেওয়া যেতে পারে। এগুলো কাঁপুনির তীব্রতা কমাতে সাহায্য করে।
অস্ত্রোপচার
মস্তিষ্কের গভীর উত্তেজনা ও থ্যালামোটমি কাঁপুনি কমাতে সাহায্য করে।
ফিজিওথেরাপি
ভর ব্যবহার করা, কবজিতে স্ট্র্যাপ পরা এবং চাপমুক্ত বলের ব্যায়াম কাঁপুনির তীব্রতা কমাতে সাহায্য করে।
প্রতিকার
অধিকাংশ ক্ষেত্রে রোগটি যেহেতু বংশগত, কাজেই এর কোনো প্রতিকার নেই। কিন্তু লক্ষণ প্রকাশ পেলে সে অনুসারে ব্যবস্থা নিতে হবে। রোগীকে অবশ্যই মদ্যপান, ধূমপান, অতিরিক্ত চা বা কফি পান ত্যাগ করতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস ও ঘুমের অভ্যাস করতে হবে। কিছু ওষুধ এ ক্ষেত্রে কাজে আসে। তবে সেগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে।
পরামর্শ: অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ,ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল

স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকেরা...
১০ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ডেপুটেশন ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১১ ঘণ্টা আগে
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি (এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কেন্দ্র) সেন্টারে ২০২৫ সালে ৩ হাজার ৯৪২ জনকে এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে এইচআইভি পজিটিভ (এইডস আক্রান্ত) শনাক্ত হয়েছেন ৮১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে ১৫ জন মারা গেছেন।
১৩ ঘণ্টা আগে