উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে রোজা থাকার ব্যাপারে কিছু বিষয়ে সচেতনতা ও সতর্কতার প্রয়োজন আছে। রোজায় দীর্ঘ সময় আমরা পানিসহ সব রকমের খাবার খাওয়া থেকে বিরত থাকি। এ সময় রাতের ঘুমও নিরবচ্ছিন্ন হয় না। সারা দিন না খেয়ে থাকার ফলে অনেক সময় রক্তচাপ কমে যেতে পারে।
যা করবেন না
উচ্চ রক্তচাপের রোগীরা তেল-চর্বি, ভাজা-পোড়া ও অতিরিক্ত লবণযুক্ত খাবার বাদ দেবেন।
প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার ও রেস্টুরেন্টের খাবারে থাকা টেস্টিং সল্ট এবং বিভিন্ন রকম সসে প্রচুর লবণ থাকে। এগুলো সবার জন্য, বিশেষত উচ্চ রক্তচাপের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর।
রোজার সময় খালি পেটে ব্যায়াম না করাই ভালো।
সঠিক খাবারের পাশাপাশি রোজার সময় সঠিক সময়ে ওষুধ খাওয়া জরুরি। নিম্ন রক্তচাপের রোগীরা অবশ্যই নিয়মিত দুধ, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবার খাবেন।
যা করণীয়
বাইরের খাবার না খেয়ে ঘরে তৈরি করা কম তেল-মসলার খাবার, স্যুপ-জাতীয় খাবার, ফলমূল ও দই খাওয়া উচিত। ইফতারের সময় একসঙ্গে অনেক খাবার না খেয়ে অল্প করে বারেবারে খেতে হবে। খাবারের সঙ্গে প্রয়োজনমতো পানিও পান করতে হবে। ইফতারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করা যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া উচ্চ রক্তচাপের কোনো ওষুধ বন্ধ, পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না।
মেডিকেল অফিসার, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাজীপুর
আরও খবর পড়ুন:

ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট’ ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার পর এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগও তদন্ত করবে কমিটি। এর মধ্যে ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনের শরীরে।
৩ ঘণ্টা আগে
দুপুরের পাতে দুই বাটি ভাত, একটু করে ডাল ও সবজি আর এক টুকরা মুরগির মাংস। খাবারের তালিকায় দৃশ্যত কোনো ঘাটতি নেই। কিন্তু মুখে তুলতেই আসবে হতাশা। মাংসের তরকারিতে স্বাদ নেই। ডাল যেন হলুদ গোলা পানি—তাতে ডালের দানা খুঁজে পাওয়া কঠিন। লাউ, পেঁপে কিংবা আলুর সবজিও বিস্বাদ।
১৯ ঘণ্টা আগে