বলছেন ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভারতে বিশ্বকাপে খেলার নিরাপত্তা নিয়ে তিনটি আশঙ্কার কথা জানিয়েছে আইসিসির নিরাপত্তাবিষয়ক দল।
আজ বাফুফে ভবন পরিদর্শনে এসে আসিফ নজরুল বলেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর, সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে, আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।’
আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়, বাংলাদেশের সমর্থকেরা জাতীয় দলের জার্সি পরে যদি ঘোরাফেরা করে এবং আরেকটা হচ্ছে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।
তাই আসিফ নজরুল জানান, ভারতে খেলার মতো কোনো পরিবেশ নেই। তিনি বলেন, ‘আইসিসি নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে, তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব—তাহলে এরচেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনো কিছু হতে পারে না।’
ভারতীয় কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে আইসিসি। আসিফ নজরুল বলেন, ‘ভারতের কথা বলেছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতা থেকে পরিবর্তন করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে।’
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘পাকিস্তানে করেন, কোনো সমস্যা না, সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা না; কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এরচেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৬ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে