
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয় গত সোমবার (২৬ আগস্ট)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে। এর এক দিনের ব্যবধানেই ফেসবুকে প্রতিমা ভাঙচুরের পাঁচটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। ছবিগুলোর সঙ্গে ‘সেইভ বাংলাদেশি হিন্দুজ, সেইভ বাংলাদেশ হিন্দু’ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
রিভার্স ইমেজ সার্চে ‘সনাতনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। ২০২২ সালের ২৬ আগস্ট করা পোস্টটি থেকে জানা যায়, প্রতিমা ভাঙচুরের এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামেরই। ওই সময় গ্রামটির সর্বজনীন দুর্গামন্দিরের এই প্রতিমা ভাঙচুরের শিকার হয়।
নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪–এর ওয়েবসাইটেও ২০২২ সালের ২৭ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে পাঁচটি ছবির একটি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মন্দিরটিতে দীর্ঘদিন ধরেই দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেবারও দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন শিল্পীরা। এসব প্রতিমার মধ্যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করা হয় সে সময়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
৪ দিন আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
৫ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মিথ্যা দাবি করেছেন। যদিও তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে প্রস্তুত করা বক্তব্য অনুসরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাঁর বক্তব্যের বেশ কিছু ভুয়া বা মিথ্যা দাবি শনাক্ত করেছে। এখানে তাঁর কয়েকটি দাবির তথ্য যাচাই
৬ দিন আগে