
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
‘Tarek Hasan Biplob’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, মুসলিম বিশ্বের অভিভাবক সৌদি আরব, কাতার ও তুরস্ক ইসরায়েলকে ‘বেকডোরে’ স্বীকৃতি দিয়েছে। শুধু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাটাই বাকি। একই সঙ্গে পোস্টটিতে দাবি করা হয়, বাংলাদেশকে দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে সমালোচনা করা হয়।
প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক বা করমর্দনের সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক’ শিরোনামে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ছবিটির দৃশ্যগত মিল পাওয়া যায়।
প্রতিবেদনগুলো জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪ তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বৈঠকের বিস্তারিত তথ্য ও মূল ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও পাওয়া যায়।
প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর সহায়তা নেওয়া হয়। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছড়ানো ছবিটি ডিজিটাল কারসাজি বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি। মূলত জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আসল ছবিকে সম্পাদনা করে আলোচিত দাবিতে ছড়ানো হয়েছে।

সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
১ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মিথ্যা দাবি করেছেন। যদিও তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে প্রস্তুত করা বক্তব্য অনুসরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাঁর বক্তব্যের বেশ কিছু ভুয়া বা মিথ্যা দাবি শনাক্ত করেছে। এখানে তাঁর কয়েকটি দাবির তথ্য যাচাই
২ দিন আগে
প্রচারিত ভিডিওতে নীল টি-শার্ট পরা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার ঠেন (কাছ থেকে) না শুনে আর এমপির ঠেন না শুনে যেন কোনো নিউজ হয় না কিন্তু। ঠিক আছে?’ এ সময় অন্য একজনকে সায় দিয়ে ‘আচ্ছা’ বলতে শোনা যায়।
২ দিন আগে