ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যা। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদেরও ব্রণ হতে পারে। এটি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করে। ব্রণ নিয়ে সমাজে একটি সাধারণ প্রচলিত আছে— এগুলো প্রায়শই সঠিক চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়।
অনেকেই ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করে থাকেন। তাঁরা মনে করেন, টুথপেস্ট ব্যবহার করলে ব্রণ ভাল হয়ে যাবে। সত্যি কি তাই? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ভেরি ওয়েল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অনেকে মনে করেন ব্রণের ওপর টুথপেস্ট ব্যবহার করলে দ্রুত ভাল হয়ে যাবে, কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা ব্রণে টুথপেস্ট ব্যবহারের বিপক্ষে মতামত দিয়েছেন।
টুথপেস্টে থাকে হাইড্রোজেন পারক্সাইড, বেকিং সোডা, অ্যালকোহল এবং মেনথলের মতো উপাদানের মিশ্রণ। এগুলো মুখমণ্ডলের ত্বকের জন্য খারাপ অবস্থার কারণ হতে পারে। এই যৌগগুলো ব্রণের চিকিৎসার জন্য নয়, দাঁত পরিষ্কার করার জন্য তৈরি করা হয়। এগুলো ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে। এর কারণে ত্বকে জ্বালাপোড়া বা ব্যথার কারণ হতে পারে। এছাড়া ত্বকে আরও ব্রণ এমনকি দাগও তৈরি করতে পারে।
এই বিষয়ে ওয়াশিংটন পোস্টেরএকটি প্রতিবেদনে কয়েকজন চিকিৎসক ও বিশেষজ্ঞের মন্তব্য পাওয়া যায়। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চর্মবিদ্যা বিভাগের পরিচালক এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক শাদি কৌরশ বলেন, ‘ব্রণ নিরাময়ের চিকিৎসার আগে মানুষজন ঘরোয়া টোটকা হিসেবে টুথপেস্ট ব্যবহার করে থাকতে পারে।’
চর্মরোগ বিশেষজ্ঞ হ্যাডলি কিং বলেন, ‘টুথপেস্ট ত্বকের জন্য তৈরি করা হয় না। তাই এর ব্যবহারে ত্বক শুষ্ক করে দিতে পারে এবং জ্বালাপোড়া বা প্রদাহ হতে পারে। এতে ব্রণ দূর হতে দেরি বা ব্রণের অবস্থা আরও খারাপ হতে পারে। তাছাড়া প্রদাহের কারণে ত্বকে পরবর্তীতে কালো দাগ হওয়ার ঝুঁকি বাড়ে।’
ইউসিএলএর চর্মবিদ্যার সহকারী ক্লিনিক্যাল অধ্যাপক ক্যারল চেং বলেন, ‘আমি এমন অনেক রোগী দেখেছি যারা ব্রণ সারাতে টুথপেস্ট ব্যবহার করে যন্ত্রণাদায়ক ফুসকুড়ি তৈরি করেছে। টুথপেস্ট ব্যবহারের ফলে রাসায়নিক পোড়ে যাওয়াও দেখেছি। কারণ টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা ত্বকে ব্যবহার করা উচিত নয় এবং দীর্ঘক্ষণ রেখে দিলে ক্ষতি হতে পারে।’
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনথেকে জানা যায়, টুথপেস্ট মুখমন্ডলের সংবেদনশীল ত্বকের জন্য নয়। টুথপেস্টে থাকা রাসায়নিক পদার্থের শক্তি দাঁতের জন্য নিরাপদ হলেও, ত্বকের জন্য তা খুব অসহ্যকর হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সিপপোরা শাইনহাউস বলেন, ‘টুথপেস্টের পিএইচের স্তর সুস্থ ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। কারণ ত্বকের পিএইচ প্রাকৃতিকভাবেই অম্লীয়। ‘অতিরিক্ত বেকিং সোডা ত্বকের পিএইচে ভারসাম্য নষ্ট করে ফুসকুড়ি এবং জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
সুতরাং, ব্রণ দূর করার ক্ষেত্রে টুথপেস্টের ব্যবহার কার্যকরী—এমন ধারণা সঠিক নয়। টুথপেস্টে থাকা পিএইচের স্তর সুস্থ ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। এ ছাড়া এতে থাকা অতিরিক্ত বেকিং সোডা ত্বকের পিএইচে ভারসাম্য নষ্ট করে ফুসকুড়িও সৃষ্টি করতে পারে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১০ ঘণ্টা আগে
‘নাটোরে বীর মুক্তিযোদ্ধা মহসিনের ঘরবাড়িতে জামায়াত-শিবিরের পাকিস্তানি বাহিনী আগুন দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
৩ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৩ দিন আগে