Empty
জানি, কিন্তু ভুল

একটি চুমু থেকেই হতে পারে শিশুর প্রাণঘাতী সংক্রমণ, বিজ্ঞান কী বলছে
পরিবারে নতুন অতিথি আসার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের আদর বা স্নেহের বশে নবজাতককে চুমু দেওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু স্নেহ প্রকাশের এই পরিচিত অভ্যাস কখনো কখনো নবজাতকের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চুমু দেওয়া ব্যক্তির ঠোঁটে হারপিসের ঘা থাকলে প্রতিক্রিয়া জটিল হতে পারে।

ভিটামিন সি খেলেই কি দ্রুত ঠান্ডা-সর্দি পালায়, গবেষণা কী বলছে
ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়। এটি কোলাজেন, এল-কার্নিটিন ও কিছু নিউরোট্রান্সমিটার তৈরিতে, প্রোটিনের বিপাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে...

আট ঘণ্টা ঘুম কি তোশক ব্যবসায়ীদের অপপ্রচার
দশকের পর দশক ধরে আমাদের বলা হয়েছে, সুস্থ থাকতে হলে প্রতিদিন টানা আট ঘণ্টা ঘুমানো জরুরি। এর চেয়ে কম ঘুম হলে চোখে ঝাপসা লাগা, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া, ওজন বৃদ্ধি ও দ্রুত বার্ধক্যের মতো নানা সমস্যার ঝুঁকি বাড়তে পারে—এমন ধারণাও প্রচলিত।

জর্জ ওয়াশিংটন ছিলেন ফোকলা, দুই পাটি দাঁতই কি কাঠের
ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে এক অজেয় ও মহানায়ক হিসেবে পরিচিত। কিন্তু যুদ্ধের ময়দানে ব্রিটিশ বাহিনীকে ঘোল খাইয়ে দেওয়া এই যোদ্ধা ও রাজনীতিবিদ নিজের দাঁতের কাছে ছিলেন একদম অসহায়!












