
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাক পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করছেন।
এই দাবিতে ফেসবুকসহ (১, ২, ৩, ৪) বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
Shamim Hossen নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২১ মার্চ সকাল ৯টার দিকে এ দাবিতে একটি পোস্ট করা হয়। এই পোস্টটি আলোচিত দাবিতে ফেসবুকে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া পোস্টগুলোর একটি। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টা পর্যন্ত এতে প্রায় ১ লাখ ২ হাজার রিয়েকশন, ৪ হাজার শেয়ার এবং প্রায় ৩ হাজার ৩০০ কমেন্ট পড়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করে কয়েকটি অসংগতি লক্ষ্য করা যায়। ছবিতে প্রথমেই আঙুলের গঠন ও অনুপাতের অসংগতি দেখা যায়। ছবিতে লক্ষ্য করলে প্রত্যেকের পায়ের অবস্থানও সন্দেহ তৈরি করে।
এ ছাড়া ঈদের শুভেচ্ছা জানানোর ছবির পেছনে সারিবদ্ধ সামরিক কর্মকর্তা ও সাঁজোয়া যানের উপস্থিতিও অস্বাভাবিক। পাশাপাশি পেছনে সারিবদ্ধভাবে ইরান ও উত্তর কোরিয়ার পতাকা থাকাও প্রশ্ন তৈরি করে। এ ছাড়া উড়তে থাকা পতাকার খুঁটি খেয়াল করলে দেখা যায়, একই খুঁটির দুটি করে মাথা রয়েছে, যা এআই-নির্মিত ছবির একটি সাধারণ ভুল।
পোস্টে ছবিটির কোনো উৎস বা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত তথ্যের উল্লেখ নেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো সরকারি সূত্রেও এ ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই।
এ প্রসঙ্গে অনুসন্ধানে কিম জং উনের স্ত্রী ও মেয়ের সর্বশেষ প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবিটিতে তাঁদের চেহারায় অমিল খুঁজে পাওয়া যায়। একই দাবিতে ছড়িয়ে পড়া আরও কিছু ছবিতেও ভিন্নতা দেখা যায়, যা ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার পক্ষে জোরালো প্রমাণ।

আরও অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বনেতাদের ভুয়া ছবি তৈরি করে বিভ্রান্তিকর দাবি ছড়ানোর প্রবণতা বেড়েছে। আলোচিত ছবিটিও সেই ধরনের একটি এআই-নির্মিত কনটেন্ট হতে পারে।
বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation (হাইভ মডারেশন)–এর সহায়তা নেয়। পরীক্ষায় দেখা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ।

সিদ্ধান্ত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের ব্যক্তিগত মতামত ও দাম্পত্যসম্পর্ক নিয়ে দুটি ভিন্ন উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়, মা-বাবা কষ্ট পাবেন ভেবে তিনি নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। অন্য একটি ফটোকার্ডে সংসার ও পুরুষের আচরণ নিয়ে
১ দিন আগে
বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে; তাই দলটির ওপর নিষেধাজ্ঞা বেশিদিন রাখা সম্ভব নয়—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা টুয়েন্টিফোর’-এর একটি ফটোকার্ড ছড়িয়েছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট....
২ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সাত বছরের শিশুসন্তানকে বিএনপির সন্ত্রাসীরা ধর্ষণ ও হত্যা করেছে—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
আলোচিত ক্যাপশনে ‘Sonalinews.com’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১১ অক্টোবর বিকেল ৪টা ২৯ মিনিটে শেয়ার করা ভিডিওটি ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ লাখ ৭ হাজার ৪০০ রিয়েকশন, ৪ হাজার ৫০০ কমেন্ট ও ১৫ হাজার শেয়ার রয়েছে।
৩ দিন আগে