Ajker Patrika

কানাডায় শান্তি, সৌহার্দ্য আর ভালোবাসার বার্তা নিয়ে সান্তার আগমন

মাহফুজ কাদের, কিংস্টন থেকে
কানাডায় শান্তি, সৌহার্দ্য আর ভালোবাসার বার্তা নিয়ে সান্তার আগমন
উত্তর আমেরিকায় আগমন ঘটেছে সান্তা ক্লজের। ছবি: লেখক

প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে শনিবার ও রোববার উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ‘সান্তা ক্লজ’ তাঁর বিরাট গাড়িবহর আর সফরসঙ্গীদের নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উত্তর মেরু থেকে কানাডায় আগমন ঘটেছে সান্তা ক্লজের। ভক্তদের উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছেন উষ্ণ ভালোবাসা, শান্তি আর সৌহার্দ্যের বার্তা।

পোস্টাল কানাডা সান্তার সফরের আগে তাঁর কাছে কোনো আবদার বা আর্জি জানাতে বিনা মূল্যে চিঠি পাঠানোর ব্যবস্থা করে থাকে। সান্তার ডাকবাক্সের ঠিকানা—সান্তা ক্লজ, উত্তর মেরু, পোস্টাল কোড H0H 0H0।

বিরাট গাড়িবহর আর সফরসঙ্গীদের নিয়ে শুভেচ্ছা জানান সান্তা। ছবি: লেখক
বিরাট গাড়িবহর আর সফরসঙ্গীদের নিয়ে শুভেচ্ছা জানান সান্তা। ছবি: লেখক

১৯০৫ সালে কানাডার টরন্টো শহরে সান্তার প্রথম পথযাত্রা শুরু। প্রতীকী হরিণের স্লেজ সদৃশ গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী লাল-সাদা টুপি ও লাল ফ্লানেলের পোশাকে সান্তার গাড়িটি ধীরলয়ে এগিয়ে চলে। তাঁকে এক পলক দেখার জন্য রাস্তার ধারে অপেক্ষায় থাকেন সব বয়সী উৎসুক ভক্ত। রং-বেরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে নানা অঙ্গিকে সাজিয়ে তোলা হয় সড়কের উভয় পাশ।

সান্তা হাত নেড়ে বড়দিনের আগমনী বার্তা জানান। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে এই সান্তা প্যারেড নিয়ে আগ্রহের শেষ থাকে না। তাদের উদ্দেশ্যে গাড়িবহর থেকে সান্তার ছড়ি সদৃশ ক্যান্ডি বিতরণ করা হয়। ব্যান্ডের তালে তালে শিশু-কিশোরেরা হাত নেড়ে সান্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

নভেম্বরের ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে সড়কে। সাময়িক সময়ের জন্য সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। টিভি ও স্থানীয় রেডিও এ পথযাত্রার সরাসরি সম্প্রচার করে।

সান্তা ক্লজকে স্বাগত জানাতে সমবেত হন হাজারো মানুষ। ছবি: লেখক
সান্তা ক্লজকে স্বাগত জানাতে সমবেত হন হাজারো মানুষ। ছবি: লেখক

নগরীর সেবামূলক সংগঠন, সরকারি নাগরিক সেবা প্রদানকারী এজেন্সি এবং বাণিজ্যিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই সান্তা প্যারেডে অংশ নেয়। সান্তা প্যারেডের আয়োজনের পাশাপাশি বড়দিনের প্রাক্কালে দুঃস্থ মানুষের জন্য ‘ফ্রি মিল’ চাঁদা সংগ্রহ এবং বিত্তহীন শিশুদের জন্য ‘ফ্রি খেলনা’ অনুদান সংগ্রহ করা হয়।

বৃহৎ মেট্রোপলিটান শহর টরন্টো ও মন্ট্রিয়লসহ মধ্যম স্তরের এবং ছোট পরিসরের মিউনিসিপ্যালিটিগুলো নিজ নিজ পরিসরে এ পথযাত্রার আয়োজন করে। এ বছর ২১ নভেম্বর মন্ট্রিয়ল, অটোয়া ও কিংস্টন শহরে এবং ২২ নভেম্বর টরন্টোয় সান্তা প্যারেড আয়োজন করা হয়। এর মধ্যে ২১ নভেম্বর কিংস্টন শহরে আয়োজিত সান্তা প্যারেডে নেতৃত্ব দেন ফেডারেল এমপি মার্ক গেরেস্টেন। সঙ্গী ছিলেন সদ্য নির্বাচিত মেয়র কেনই গ্লেন, পুলিশ চিফ অ্যাডাম মাক্লন্তস, কিংস্টন মিলিটারি বেস কমান্ডার কর্নেল গ্রেট গ্রানুল চান্স প্রমুখ।

এ বছর ঠান্ডা অপেক্ষাকৃত সহনশীল থাকায় জনসমাগম ছিল অন্যান্যবারের তুলনায় বেশি। জাতি-ধর্ম নির্বিশেষে সব ভাষাভাষী ও সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নেন ও উপভোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত