এবার সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন ভোলার ফারহানা পারভীন জুঁই। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত টিচার্স অনলাইন পোর্টালে ৫ লক্ষাধিক শিক্ষকের মধ্যে গত মঙ্গলবার তিনি সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি অনলাইনে ২৪৮টি পাঠদান করে শিক্ষক বাতায়ন কর্তৃক সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হয়েছিলেন। জুঁই ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তাঁর উদ্ভাবনী আইডিয়াগুলো হলো ওয়ান ডে ওয়ান মোরাল, সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয়, মুজিব বর্ষ উদ্যাপন, কুইজে কুইজে বঙ্গবন্ধুকে চিনি, ওয়ার্ড বোর্ড, প্রাথমিক শিক্ষায় খেলার মাধ্যমে শিখন, বই পোকা ইত্যাদি। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায়, বিদ্যালয়কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে, বঙ্গবন্ধুকে শিশুদের মধ্যে উপস্থাপনে, শব্দ ভান্ডার বৃদ্ধি ও শিক্ষার্থীদের সাবলীল পড়ার দক্ষতা বাড়াতে এ উদ্ভাবনগুলো কাজে লাগিয়েছেন।
এ বিষয়ে ফারহানা পারভীন জুঁই বলেন, ‘বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। সেগুলোই প্রিয় শিক্ষক বাতায়নে আপলোড করি।’
এ বিষয়ে চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন বলেন, ‘তিনি অত্যন্ত প্রতিভাবান। তিনি শুধু শিক্ষক বাতায়নই নয়, স্কুল ও শিক্ষার্থীদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫