
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, যা কালো ধান নামে পরিচিত। এই ধানের চাল পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় আবাদে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। তাঁরা বলছেন, কালো ধানে খরচ কম, প্রতি কেজি ধান বিক্রি হয় ৫৫৫ টাকায়, যে কারণে অনেকেই এই ধান চাষে আগ্রহী। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের ধান বিক্রির সুযোগ করে দিতে পারলে এর আবাদ আরও বাড়বে।
সরেজমিনে দেখা গেছে, পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকায় ডা. আব্দুল কাদের বালিকা মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস এ বছর পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ করেছেন। বাড়ির পাশেই জমিতে সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে কালো রঙের ধান। এই ধান থেকেই হবে কালো রঙের চাল। এটি ব্ল্যাক রাইস বা কালো ধান নামে পরিচিত। পুষ্টিগুণসমৃদ্ধ ও বাজারে দাম বেশি হওয়ায় ব্ল্যাক রাইস চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই।
আব্দুল কুদ্দুস বলেন, তিনি ইউটিউব থেকে এই ধানের চাষাবাদ দেখেছেন। চীনের রাজা-বাদশাদের সুস্বাস্থ্যের জন্য কালো ধান চাষ হতো, যা ছিল প্রজাদের জন্য নিষিদ্ধ। ঔষধি গুণাগুণের কারণে এই ধান চাষের ইচ্ছা জাগে তাঁর। পরবর্তী সময়ে তিনি ২০০ গ্রাম ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে ৪ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করেন।
আব্দুল কুদ্দুস আরও বলেন, চারা রোপণের নব্বই দিনের মধ্যে ধান ঘরে তোলা যায়। অন্যান্য ধানের থেকে রোগবালাইও কম। ফলনও ভালো পাবেন বলে আশা করছেন। এই জমি থেকে যে পরিমাণ ধান হবে, পুরোটাই রেখে দিয়ে আগামী বছর আরও বেশি জমিতে রোপণ করতে পারবেন।
আরেক চাষি আল আমিন হোসেন বলেন, তিনিও ইউটিউবে এই ধানের চাষ দেখেছেন। এই ধান প্রতি কেজি বিক্রি হয় ৫০০ টাকায়। তিনি জানতে পেরেছেন, পাংশা পৌর শহরে এই ধানের চাষ হচ্ছে, তাই দেখতে এসেছেন। আগামীতে তিনি এই ধানের চাষ করবেন বলে জানান।
শাহীন রেজা বলেন, ‘ধান গাছগুলো বেশ সুন্দর। স্বাভাবিক ধান গাছের মতোই। শুধু ধানগুলো কালো আর এই কালো ধান থেকেই বের হবে কালো রঙের চাল। শুনেছি, এই চালে ঔষধি গুণ আছে। অনেক রোগবালাই কমে যায় এই চালের ভাত খেলে। এই চালের ভাত কেমন তা খাওয়ার জন্য ধান সংগ্রহ করে চাষাবাদ করব।’
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সাধারণ ধানের চেয়ে কালো ধানের দাম ও চাহিদা অনেক বেশি। কালো ধানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন থাকায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এতে থাকা ফাইবার হৃৎপিণ্ড সুস্থ রাখে। এ ছাড়া ডায়াবেটিস, স্নায়ুরোগ প্রতিরোধী। পাংশা উপজেলার অনেক কৃষকই এই ধানের চাষ করছেন। কৃষকদের এই ধান বিক্রির সুযোগ করে দিতে পারলে এর আবাদ আরও বাড়বে বলে আশা এই কর্মকর্তার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫