আরবি সালাম শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা, অভিবাদন ইত্যাদি। সালাম ইসলামের অন্যতম নিদর্শন। মুসলিমদের জন্য সালামকে অভিবাদন-বাক্য হিসেবে প্রণয়ন করা হয়েছে।
মুসলিমরা যখন পরস্পর মিলিত হয়, তখন আসসালামু আলাইকুম বলে একে অপরকে অভিবাদন জানায়। সালাম দেওয়া-নেওয়ার কিছু আদব রয়েছে, যা মহানবী (সা.) উম্মতকে শিখিয়েছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার তুলে ধরা হলো:
১. সালামের প্রসার ঘটানো।
২. সালামের শব্দগুলো পরিপূর্ণভাবে আদায় করা। অর্থাৎ অন্তত ‘আসসালামু আলাইকুম’ বলা। ‘ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ যোগ করা উত্তম।
৩. অমুসলিমদের অনুকরণে অভিবাদন না জানানো।
৪. অপরের সালামের প্রত্যাশা না করে নিজ থেকে সালাম দেওয়া।
৫. অমুসলিমদের সালামের উত্তরে শুধু ‘ওয়ালাইকুম’ বলা।
৬. সালাম দেওয়ার পরই অন্য কথা বলা।
৭. সালামের উত্তর না পেলে তিনবার সালাম দেওয়া।
৮. ছোটরা বড়কে, পদচারী বসা ব্যক্তিকে এবং অল্প লোক বেশি লোককে সালাম দেওয়া।
৯. শিশুদের সালাম দেওয়া সুন্নত।
১০. মাহরাম নারীদের সালাম দেওয়া।
১১. কোনো বৈঠক থেকে ওঠার সময় সালাম দেওয়া।
১২. ঘরে ঢোকার সময় পরিবারের লোকদের সালাম দেওয়া।
১৩. ঘরে কেউ না থাকলে এভাবে সালাম দেওয়া—‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন’।
১৪. সালামের উত্তর দেওয়া ওয়াজিব।
১৫. সালামদাতার চেয়ে উত্তম শব্দে কিংবা হুবহু সেই শব্দে উত্তর দেওয়া।
১৬. অনুপস্থিত ব্যক্তির কাছে সালাম পাঠানো সুন্নত।
১৭. অনুপস্থিত ব্যক্তির পাঠানো সালামের উত্তর ‘আলাইকা ওয়া আলাইহিস সালাম’ বলে দেওয়া উচিত।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫