
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া। দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে এরই মধ্যে অনেকের নজর কেড়েছে দেশটি। তবে রোমানিয়ার এ বিশাল উন্নয়নের মূলে রয়েছে দেশটির শিক্ষাব্যবস্থা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বহুমাত্রিক সংস্কৃতির সংমিশ্রণের পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে দেশটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দৃষ্টি কাড়তে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো প্রদান করে থাকে বিভিন্ন স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে মেকানিকস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়।
বয়সের কোনো বাধা নেই
এই ইউনিভার্সিটির স্কলারশিপে আবেদনে বয়সের কোনো বাধা নেই। বেশ কিছু প্রোগ্রামের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় পরিচালিত হয়, তবে এ জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের বাধ্যবাধকতা নেই। এই স্কলারশিপ দেওয়ার লক্ষ্য হলো, ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘দূতদের’ একটি দল গঠন করা এবং এর ফলে আমাদের প্রতিষ্ঠানের আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি করা।
যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে
সুযোগ সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন পদ্ধতি
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের প্রক্রিয়া জানতে হবে।
আবেদনের শেষ তারিখ
এপ্রিল ২৮, ২০২২।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫